1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_6eb0338d2040@wordpress-svc.internal : wpsvc_6eb0338d2040 :
  3. admin@cnbtvbd.com : admin :
October 23, 2026, 7:47 pm

বরগুনা পৌরসভায় প্রশিক্ষণ কর্মশালা ও কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক

বরগুনা প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬
  • 72 Time View

বরগুনা পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের দক্ষতা বৃদ্ধি ও নাগরিক সেবার মানোন্নয়নের লক্ষ্যে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বরগুনা পৌরসভায় এ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বরগুনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ তাছলিমা আক্তার। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও বরগুনা পৌরসভার প্রশাসক সজল চন্দ্র শীল। এ সময় বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ আজিজসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। কর্মশালায় নাগরিকদের দ্রুত ও মানসম্মত সেবা নিশ্চিত করা, কর্মকর্তা-কর্মচারীদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, স্বচ্ছতা ও জবাবদিহিতা এবং জনবান্ধব সেবা প্রদানের ওপর গুরুত্বারোপ করা হয়। পরে জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার বরগুনা পৌরসভা কার্যালয় পরিদর্শন করেন। এ সময় তিনি পৌরসভার বিভিন্ন কার্যক্রম ও নাগরিক সেবা প্রদানের প্রক্রিয়া সম্পর্কে খোঁজখবর নেন। পাশাপাশি পৌরসভায় চলমান টিকাদান কর্মসূচিও পরিদর্শন করেন। পরিদর্শনকালে জেলা প্রশাসক বলেন, সরকারি ও জনসেবামূলক প্রতিষ্ঠানগুলোতে জনগণ যেন দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্ত সেবা পায়, সে বিষয়ে সংশ্লিষ্টদের আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এদিকে, একই দিনে জেলা প্রশাসক আকস্মিকভাবে বরগুনা ডায়াবেটিক হাসপাতাল পরিদর্শন করেন। সেখানে তিনি হাসপাতালের সার্বিক কার্যক্রম, সেবার মান এবং রোগীদের জন্য বিদ্যমান সুযোগ-সুবিধার বিষয়ে খোঁজখবর নেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost