1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_6eb0338d2040@wordpress-svc.internal : wpsvc_6eb0338d2040 :
  3. admin@cnbtvbd.com : admin :
October 23, 2026, 7:47 pm

বরগুনায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

বরগুনা প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬
  • 69 Time View

আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৬ উপলক্ষে বরগুনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর ২০২৬) বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের ‘সুবর্ণজয়ন্তী’ সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর যৌথ উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাসের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ তাছলিমা আক্তার। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ইশতিয়াক আহমেদ ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু জাফর মোহাম্মদ সালেহ। উক্ত সভায় বক্তারা শতভাগ সাক্ষরতা অর্জনের গুরুত্ব তুলে ধরে বলেন, শিক্ষিত ও দক্ষ সমাজ গঠনে সাক্ষরতার বিকল্প নেই। বরগুনায় নিরক্ষরতা দূরীকরণ ও উপানুষ্ঠানিক শিক্ষার প্রসারে সরকারি দপ্তরগুলোকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost