1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_6eb0338d2040@wordpress-svc.internal : wpsvc_6eb0338d2040 :
  3. admin@cnbtvbd.com : admin :
October 23, 2026, 7:48 pm

বরগুনায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে জিরো টলারেন্স

বরগুনা প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬
  • 66 Time View

পরিবেশ আইন অমান্য করে পরিচালিত অবৈধ ইটভাটার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে পরিবেশ অধিদপ্তর। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর ২০২৬) বরগুনায় ইটভাটা মালিকদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় এ ঘোষণা দেওয়া হয়। পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন পরিচালক মুহাম্মদ মুজাহিদুল ইসলাম। সভায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত) ও সংশ্লিষ্ট বিধিমালা মেনে ইটভাটা পরিচালনার জন্য মালিকদের নির্দেশনা দেওয়া হয়। এ সময় কৃষিজমির মাটি ব্যবহার না করা, নিষিদ্ধ জ্বালানি ও কাঠ ব্যবহার থেকে বিরত থাকা এবং পরিবেশ ও আইনবহির্ভূত ইটভাটা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। পরিবেশ অধিদপ্তর, বরগুনার সহকারী পরিচালক হায়াত মাহমুদ রকিব বলেন, অবৈধ ইটভাটার বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করা হবে। জনস্বার্থ ও পরিবেশ সুরক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান ও আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost