1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_6eb0338d2040@wordpress-svc.internal : wpsvc_6eb0338d2040 :
  3. admin@cnbtvbd.com : admin :
October 23, 2026, 7:48 pm

চাটখিলে গভীর রাতে ভেকু দিয়ে প্রবাসীর জমি থেকে মাটি কাটার অভিযোগ

নোয়াখালী প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬
  • 68 Time View

নোয়াখালীর চাটখিল পৌরসভার সুন্দরপুর এলাকায় গভীর রাতে ভেকু দিয়ে প্রবাসীর ক্রয়কৃত জমি থেকে মাটি কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ফজলুল করিম বাচ্চু নামে এক ব্যক্তিসহ অজ্ঞাতনামা আরও ৩-৪ জনের বিরুদ্ধে চাটখিল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন রেজাউল করিম (২২)। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) চাটখিল থানায় দেওয়া লিখিত অভিযোগে রেজাউল করিম উল্লেখ করেন, রাত আনুমানিক ১টার দিকে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সুন্দরপুর সাকিনস্থ সেন্টার পয়েন্টের পেছনে একটি মালিকানাধীন ও ভোগদখলীয় সম্পত্তি থেকে ভেকু দিয়ে মাটি কাটা হচ্ছিল। অভিযোগে বলা হয়, ২০১৮ সালের ৩ আগস্ট গোলাম মাওলা নামে এক ব্যক্তি দলিলের মাধ্যমে সুন্দরপুর মৌজায় ৮ শতাংশ জমি ক্রয় করেন। পরবর্তীতে তিনি প্রবাসে যাওয়ার সময় ওই সম্পত্তি দেখাশোনার দায়িত্ব রেজাউল করিমকে দিয়ে যান। রেজাউল করিমের দাবি, ফজলুল করিম বাচ্চুসহ তার সহযোগীরা ওই সম্পত্তি জবরদখলের চেষ্টা করে আসছিলেন। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার গভীর রাতে ভেকু দিয়ে জমি থেকে মাটি কেটে নেওয়া হচ্ছিল বলে অভিযোগ করেন তিনি। অভিযোগকারী আরও জানান, ঘটনাস্থলে গিয়ে মাটি কাটার প্রতিবাদ করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে শান্তি-শৃঙ্খলা ভঙ্গ, মারামারি ও সংঘর্ষের আশঙ্কা তৈরি হতে পারে। এ কারণে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে থানায় লিখিত অভিযোগ দিতে কিছুটা বিলম্ব হয়েছে বলেও জানান তিনি। অভিযোগে উল্লিখিত ব্যক্তিদের বিরুদ্ধে বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে আবেদন জানিয়েছেন রেজাউল করিম। এ বিষয়ে চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মোন্নাফ অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost