1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_6eb0338d2040@wordpress-svc.internal : wpsvc_6eb0338d2040 :
  3. admin@cnbtvbd.com : admin :
August 24, 2026, 3:46 am

জীবননগরে মাদকবিরোধী অভিযানে ৩ মাদকসেবী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : শুক্রবার, জুলাই ৩১, ২০২৬
  • 57 Time View

চুয়াডাঙ্গার জীবননগর থানা পুলিশ মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে তিনজন মাদকসেবীকে গ্রেফতার করেছে। শুক্রবার (৩১ জুলাই) দুপুর ১২টার দিকে জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের বিভিন্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান শেষে গ্রেফতার তিনজনকে থানা হেফাজতে নেওয়া হয়। গ্রেফতারকৃতরা হলেন, সদরপাড়া গ্রামের বাবলুর রহমানের ছেলে ইকবাল হোসেন (৩২), গোয়ালপাড়া গ্রামের এড়েং পাখীর ছেলে ছালাম (৫০) এবং একই গ্রামের মৃত ইসলাম মণ্ডলের ছেলে ইন্নাল হোসেন (৫০)। জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোলায়মান শেখ জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত মাদকবিরোধী অভিযানে তাদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তাদের বিজ্ঞ আদালতে উপস্থাপন করে সামারি ট্রায়ালের জন্য প্রেরণ করা হবে। তিনি আরও জানান, চুয়াডাঙ্গার সুযোগ্য পুলিশ সুপার রুহুল কবীর খান-এর নির্দেশনায় মাদকমুক্ত সমাজ গড়ে তোলার লক্ষ্যে জীবননগর থানা পুলিশের মাদকবিরোধী অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদারভাবে অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost