1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_6eb0338d2040@wordpress-svc.internal : wpsvc_6eb0338d2040 :
  3. admin@cnbtvbd.com : admin :
July 30, 2026, 11:15 am

জীবননগরে ইয়াবাসহ যুবক গ্রেফতার, পুলিশের সাথে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : বৃহস্পতিবার, জুলাই ৩০, ২০২৬
  • 12 Time View

চুয়াডাঙ্গার জীবননগরে অভিযান চালিয়ে ২ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে গ্রেফতার করেছে জীবননগর থানা পুলিশ।
বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টার দিকে জীবননগর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের শাপলাকলি পাড়ায় এ অভিযান পরিচালনা করে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত যুবক তৌফিক আহমেদ রিয়াজ (৩০) শাপলাকলি পাড়ার মঈনুল এর ছেলে।
পুলিশ জানায়, তিনি তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী এবং অভিযানের সময় তার কাছ থেকে ২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেফতার করে থানা হেফাজতে নেওয়া হয়। এছাড়াও তার বিরুদ্ধে চাঁদাবাজি, ডাকাতি ও সন্ত্রাস দমন আইনের মামলাসহ মোট তিনটি মামলা রয়েছে। এদিকে গ্রেফতারের সময় তিনি থানা অফিসার ইনচার্জ (ওসি) ও অভিযানে অংশ নেওয়া পুলিশ সদস্যদের সঙ্গে অসৌজন্যমূলক ও মারমুখী আচরণ করে বলে জানান জীবননগর থানা পুলিশ। এ বিষয়ে জীবনে থানা অফিসার ইনচার্জ ওসি সোলায়মান শেখ জানান, গোপন সংবাদের ভিত্তিতে জীবননগর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড শাপলাকলি পাড়ায় আমরা একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করি। এই অভিযানে ২ পিস ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করি।এ ঘটনায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost