1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_6eb0338d2040@wordpress-svc.internal : wpsvc_6eb0338d2040 :
  3. admin@cnbtvbd.com : admin :
July 30, 2026, 10:07 am

জীবননগরের মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বাইসাইকেল বিতরণ

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : বৃহস্পতিবার, জুলাই ৩০, ২০২৬
  • 23 Time View

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার ৮ম শ্রেণির প্রথম স্থান অধিকারী ৩১ জন মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২ টার সময় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ২০২৫-২০২৬ অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি)-এর অর্থায়নে এ বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে বাইসাইকেল তুলে দেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য মো. রুহুল আমিন। জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমাইয়া সুলতানা এ্যানীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জীবননগর উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন খান খোকন। উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী এবং সরকারি কর্মকর্তা। অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের লেখাপড়ায় আরও উৎসাহিত করতে এবং মেধাবীদের স্বীকৃতি দিতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। এতে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে আগ্রহ বাড়বে এবং নিয়মিত বিদ্যালয়ে যাতায়াতও সহজ হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost