জানাগেছে, আলমডাঙ্গা পৌর এলাকার গোবিন্দপুর তমালতলার ছয়রদ্দিনের ছেলে পলান হোসেন(৭৫) বর্তমানে প্রতিবন্ধি। বেশ কয়েক বছর আগে এ্যাক্সিডেন্ট ও পরে স্টোক জনিত কারণে প্যারালাইসিস হয়ে এক সাইড অবস হয়ে গেছে। কোন রকমে লাঠি ভর দিয়ে বেড়িয়ে বেড়ায়। পলান হোসেন প্রায় বছর আগে প্রতিবেশি ইদবার, নেকবার, মজিবার, আকবার ও তার বোন বুড়ি তাদের মায়ের নামের ৩ কাটা জমি ক্রয় করে। জমি বিক্রয়ের সময় দেখায় একটি ও রেজিস্ট্রি করার সময় গভীর একটি গর্তের জমি রেজিস্টি করে দেয়। পলান হোসেন তাদের দেখানো জমিতে বাড়ি করে। জমি ক্রয়ের প্রায় ১০ বছর পর তারা জানায় যেখানে সে বসবাস করছে সেটা তার জমি না। তার জমি পাশের একটি গর্তের মধ্যে। পলান হোসেন মেনে নিয়ে সেখানে বাড়ি নির্মাণ করে। কিন্তু সেখানে জমি আছে প্রায় ২ কাটা। আর এক কাটা জমি পলান বুঝিয়ে দিতে বললে তারা দেয় না। এ নিয়ে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। ৯ জুলাই সকালে ইদবার মহুরী তার স্ত্রী বেলি খাতুন, নাতী ছেলে রিয়াদ ও ছেলের বৌ মিতু খাতুন পলান হোসেনের বাড়িতে যায়। সেখানে গিয়ে বাড়ি ভেঙ্গে নিয়ে জমি ছেড়ে দিতে বলে ঘরে তালা লাগিয়ে দেয়। পলানের স্ত্রী কে ইদবারের স্ত্রী বেলি খাতুন মারধর শুরু করে। এসময় পলান ঘর থেকে নেমে অন্য ঘরে যাওয়ার চেষ্টা করলে ইদবার মহুরী লাঠি দিয়ে তার ঘাঁেড় আঘাত করে। পলান হোসেন মাঠিয়ে লুটিয়ে পড়ে। তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু বলে ঘোষনা করে।
Leave a Reply