1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@cnbtvbd.com : admin :
June 19, 2026, 10:50 am

হরিণাকুন্ডুতে বজ্রপাতে কৃষকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : বৃহস্পতিবার, জুন ১১, ২০২৬
  • 52 Time View

ঝিনাইদহের হরিণাকুন্ডু পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের পোলতাডাঙ্গা গ্রামের মাঠে পান বরজে কাজ করার সময় বজ্রপাতে আজিজুল ইসলাম (৩৫) নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার বিকালে ওই উপজেলার পোলতাডাঙ্গার মাঠে এ বজ্রপাতের ঘটনা ঘটে। মৃত আজিজুল ইসলাম চটকাবাড়িয়া গ্রামের আব্দুর রহিমের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় ওই কৃষক মাঠে কৃষিকাজ করছিলেন। আকস্মিক বজ্রপাতের আঘাতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে খবর পেয়ে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। চটকাবাড়িয়া গ্রামের আলমগীর হোসেন আনান,পোলদাডাঙ্গা গ্রামের মাঠে একটি পান বরজে কাজ করছিল আজিজুল। বিকালে প্রচুর বৃষ্টি ও বজ্রপাত হয়। এতে ঘটনাস্থলেই আজিজুলের মৃত্যু হয়।হরিনাকুন্ড থানার তদন্ত কর্মকর্তা (ওসি) অসিতকুমার রায় এ তথ্য নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost