1. bennett_il6zyh@gmail.com : bennett :
  2. bot@local.invalid : Service Bot :
  3. newioszu_at9x0b@protonmail.com : newioszu :
  4. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  5. cnbtvbdar@outlook.com : vulohiwl :
  6. admin@cnbtvbd.com : admin :
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন

চুয়াডাঙ্গায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে পৌর ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ৭২ বার পঠিত

 দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলীয় স্বার্থবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে চুয়াডাঙ্গা পৌর ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল হাকিম মুন্সিকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। গতকাল রোববার চুয়াডাঙ্গা পৌর বিএনপির এক জরুরি সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। পৌর বিএনপির প্যাডে সভাপতি মো: সিরাজুল ইসলাম মনি ও সাধারণ সম্পাদক মাহমুদুর হক পল্টু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের শৃঙ্খলা ভঙ্গ এবং বিভিন্ন দলীয় কর্মকাণ্ড বিরোধী কার্যকলাপের কারণে চুয়াডাঙ্গা পৌর বিএনপির সিদ্ধান্ত মোতাবেক তাকে থেকে দলের সকল পদ থেকে সাময়িক বহিষ্কার করা হলো। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে। একই সাথে বিজ্ঞপ্তিতে দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের আব্দুল হাকিম মুন্সির সাথে কোনো প্রকার সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য অনুরোধ জানানো হয়েছে। এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost