1. bennett_il6zyh@gmail.com : bennett :
  2. bot@local.invalid : Service Bot :
  3. newioszu_at9x0b@protonmail.com : newioszu :
  4. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  5. cnbtvbdar@outlook.com : vulohiwl :
  6. admin@cnbtvbd.com : admin :
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন

ঈদের ছুটি শেষে অফিস করছেন প্রধানমন্ত্রী, সচিবালয়ে ফিরেছে কর্মচাঞ্চল্য

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬
  • ৬২ বার পঠিত

পবিত্র ঈদুল ফিতরের টানা সাত দিনের ছুটি শেষে মঙ্গলবার (২৪ মার্চ) প্রথম কর্মদিবসে সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল ৯টায় প্রধানমন্ত্রী সচিবালয়ে প্রবেশ করেন। ছুটি শেষে কর্মস্থলে ফিরে কর্মকর্তা-কর্মচারীরা একে অন্যের সঙ্গে কুশল বিনিময় ও কোলাকুলি করে ঈদের আমেজ ভাগাভাগি করছেন। সকাল থেকে খুলেছে বাংলাদেশ সচিবালয়সহ সব সরকারি অফিস, ব্যাংক, বিমা ও আর্থিক প্রতিষ্ঠান। গত ২১ মার্চ (শনিবার) সারা দেশে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে মুসলমানদের অন্যতম বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হয়। পবিত্র এই উৎসব নির্বিঘ্নে পালনের জন্য গত ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত মোট সাতদিন দেশব্যাপী সাধারণ ছুটি ঘোষণা করেছিল সরকার। ছুটি শেষে মঙ্গলবার সকাল সাড়ে আটটা থেকেই সচিবালয়ে আসতে শুরু করেন কর্মকর্তা-কর্মচারীরা। নির্ধারিত সময়ের মধ্যেই প্রধানমন্ত্রী তারেক রহমান সচিবালয়ের নিজ অফিসে উপস্থিত হন।

সরেজমিনে দেখা যায়, অফিস খোলার দিনে বিভিন্ন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, সচিবসহ সব স্তরের কর্মকর্তা-কর্মচারীরা কুশল বিনিময় করেন। অনেককে কোলাকুলি করতেও দেখা গেছে। ঈদের দীর্ঘ ছুটির পর সচিবালয়জুড়ে ফিরেছে প্রাণচাঞ্চল্য। কেউ কেউ ব্যাগ হাতে গ্রাম থেকে সরাসরি অফিসে এসে যোগ দিয়েছেন। তাদের কথায় ছিল ঈদের আনন্দের রেশ। অফিসের স্বাভাবিক কার্যক্রমও শুরু হয়েছে পুরোদমে। অনেকেই বলছেন, আজকের দিনটি মূলত অফিস খোলার আনুষ্ঠানিকতা ও সহকর্মীদের সঙ্গে সাক্ষাতের দিন হিসেবে কাটছে। বিভিন্ন সূত্র জানিয়েছে, ঈদের ছুটি শেষে আজ সচিবালয়ের দফতরগুলোতে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি ছিল মোটামুটি স্বাভাবিক। যারা গ্রামের বাড়িতে ঈদ উদযাপন করতে গিয়েছিলেন, তারা বেশিরভাগই ঢাকায় ফিরে কাজে যোগ দিয়েছেন।মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, দিনের শুরুতেই আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) এশিয়া ও প্যাসিফিক বিভাগের পরিচালক কৃষ্ণা শ্রীনিবাসন প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এরপর দেশের অর্থনৈতিক পরিস্থিতি এবং চ্যালেঞ্জ নিয়ে একটি বৈঠকে অংশ নেবেন তিনি। বেলা ১১টায় রাজধানী ঢাকার দীর্ঘদিনের সমস্যা ‘যানজট’ নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনার আধুনিকায়ন নিয়ে একটি বিশেষ বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী। দুপুরে বৈদেশিক কর্মসংস্থান বৃদ্ধি ও প্রবাসী কল্যাণ বিষয়ক কমিটির অগ্রগতি পর্যালোচনা সভায় অংশ নেবেন। বিকেলে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রম পর্যালোচনা এবং পরে মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost