1. bennett_il6zyh@gmail.com : bennett :
  2. bot@local.invalid : Service Bot :
  3. newioszu_at9x0b@protonmail.com : newioszu :
  4. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  5. cnbtvbdar@outlook.com : vulohiwl :
  6. admin@cnbtvbd.com : admin :
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে দুটি খাল সংস্কার ও পুনঃখননের উদ্বোধন 

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ৩২ বার পঠিত

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে দুটি খাল সংস্কার ও পুনঃখননের উদ্বোধন করা হয়েছে। হরিণাকুণ্ডু উপজেলার জোড়াদহ ইউনিয়নের জটার খাল ও কাপাসহাটিয়া ইউনিয়নের কেসমত ঘোড়াগাছা খাল সংস্কার উদ্বোধন করা হয়। শনিবার (১১ এপ্রিল) সকাল ১০টায় জোড়াদহ ইউনিয়ন পরিষদ চত্বরে খাল সংস্কার কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা পরিষদের প্রশাসক প্রধান অতিথি হিসেবে অ্যাডভোকেট এমএ মজিদ এ কর্মসূচি উদ্বোধন করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা দিদারুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন মাস্টার, সাধারণ সম্পাদক তাইজাল হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আজিজুর রহমান। অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথি অ্যাডভোকেট এমএ মজিদ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর। ক্ষুদ্র কৃষি ঋণ মওকুফ, কৃষক কার্ড চালু এবং ফ্যামিলি কার্ড চালু করে প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নে ঝিনাইদহে খাল খনন ও কৃষক কার্ড চালু করতে যাচ্ছেন। ঝিনাইদহগামী গর্বিত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost