1. bennett_il6zyh@gmail.com : bennett :
  2. bot@local.invalid : Service Bot :
  3. newioszu_at9x0b@protonmail.com : newioszu :
  4. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  5. cnbtvbdar@outlook.com : vulohiwl :
  6. admin@cnbtvbd.com : admin :
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন

শৈলকুপায় জুয়ার আসর থেকে নগদ টাকাসহ আটক ৭

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬
  • ৫৫ বার পঠিত

ঝিনাইদহের শৈলকুপায় পুলিশের বিশেষ অভিযানে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকাসহ ৭ জন জুয়াড়িকে আটক করা হয়েছে। সোমবার (২৩ মার্চ) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার মনোহরপুর ইউনিয়নের হেতামপুর গ্রাম থেকে তাদের হাতেনাতে আটক করা হয়। শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবীর মোল্যা জানান, হেতামপুর গ্রামের জনৈক আসাদের চায়ের দোকানে অভিযান চালায়। এসময় জুয়া খেলা অবস্থায় ৭ জনকে আটক করা হয় এবং তাদের কাছ থেকে নগদ ৮ হাজার ৯৪০ টাকা জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে ১৮৬৭ সালের প্রকাশ্য জুয়া আইনের ৩/৪ ধারায় মামলা দায়ের করা হয়েছে। আটক ব্যক্তিদের আজ সকালে যথাযথ পুলিশ পাহারায় ঝিনাইদহ আদালতে প্রেরণ করা হয়েছে বলেও নিশ্চিত করেন তিনি। এলাকায় অপরাধ দমনে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost