1. bennett_il6zyh@gmail.com : bennett :
  2. bot@local.invalid : Service Bot :
  3. newioszu_at9x0b@protonmail.com : newioszu :
  4. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  5. cnbtvbdar@outlook.com : vulohiwl :
  6. admin@cnbtvbd.com : admin :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন

চুয়াডাঙ্গায় বিদায়ী এসপি মনিরুলকে সংবর্ধনা ও নবাগত এসপি রুহুল কবীরকে বরণ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ৫২ বার পঠিত

আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে সকলের সহযোগিতা কামনা

চুয়াডাঙ্গা জেলার ৩১তম পুলিশ সুপার (এসপি) হিসেবে যোগদান করেছেন মোহাম্মদ রুহুল কবীর খান। গতকাল সোমবার অপরাহ্নে তিনি আনুষ্ঠানিকভাবে জেলার দায়িত্বভার গ্রহণ করেন। একই দিন জেলা পুলিশের পক্ষ থেকে বিদায়ী পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলামকে এক আবেগঘন পরিবেশে সংবর্ধনা প্রদান করা হয়। নবাগত পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান সদ্য বিদায়ী পুলিশ মোহাম্মদ মনিরুল ইসলামের স্থলাভিষিক্ত হলেন। দুপুরে চুয়াডাঙ্গা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে বিদায়ী পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলামের বদলিজনিত বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। উল্লেখ্য, তিনি ২০২৫ সালের  ২৯ নভেম্বর চুয়াডাঙ্গার ৩০তম পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন। পেশাদারিত্ব ও সততার মাধ্যমে জেলায় আইন-শৃঙ্খলা রক্ষায় বিশেষ ভূমিকা রাখায় সহকর্মীরা তাকে একজন চৌকস কর্মকর্তা হিসেবে অভিহিত করেন। সম্প্রতি তিনি ঢাকার স্পেশাল ব্রাঞ্চে (এসবি) বিশেষ পুলিশ সুপার হিসেবে পদায়িত হয়েছেন।

বিদায় বেলায় তিনি চুয়াডাঙ্গার নাগরিক, সাংবাদিক ও পুলিশ সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সংবর্ধনা শেষে নবাগত পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান মহোদয়কে উষ্ণ অভ্যর্থনা জানায় জেলা পুলিশ। নেত্রকোনা জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান রুহুল কবীর খান ঢাকা বিশ্ববিদ্যালয় হতে বিএসএস (অনার্স) ও এমএসএস ডিগ্রি এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় হতে মাস্টার্স অব পুলিশ সায়েন্স (এমপিএস) ডিগ্রি অর্জন করেন। ২০০৮ সালে ২৭তম বিসিএস (পুলিশ) ক্যাডারের মাধ্যমে তিনি সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। কর্মজীবনে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন।
অনুষ্ঠানে চুয়াডাঙ্গা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিনহাজ-উল-ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জামাল আল নাসের, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মোস্তাফিজুর রহমান এবং সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিস) জনাব অনির্বাণ দাস। এছাড়াও জেলার সকল থানার অফিসার ইনচার্জগণ (ওসি), সিসিআইসি ইনচার্জ, আরআই, টিআইসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। দায়িত্ব হস্তান্তরের পর নবাগত পুলিশ সুপার উপস্থিত কর্মকর্তাদের সাথে কুশলাদি বিনিময় করেন এবং জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে সকলের সহযোগিতা কামনা করেন। 



Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost