1. bennett_il6zyh@gmail.com : bennett :
  2. bot@local.invalid : Service Bot :
  3. newioszu_at9x0b@protonmail.com : newioszu :
  4. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  5. cnbtvbdar@outlook.com : vulohiwl :
  6. admin@cnbtvbd.com : admin :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন

জীবননগরে সড়কে চাঁদাবাজির সময় ২ ভুয়া ডিবি পুলিশকে আটক করে গণধোলাই

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ৭৮ বার পঠিত

জীবননগরে ডিবি পুলিশ পরিচয় দিয়ে সড়কে ভ্যান, রিক্সা, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন থেকে চাঁদা তোলার সময় দু’ ভুয়া ডিবি পুলিশ আটক হয়েছে। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের চেংড়িখালী ব্রীজের নিকট থেকে তাদেরকে আটক করে স্থানীয় লোকজন।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে কয়েকজন লোক নিজেদের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয় দিয়ে রেজিস্ট্রেশনবিহীন সুজুকি মোটরসাইকেল চেংড়িখালী ব্রিজের নিকট রাস্তার পাশে রেখে বিভিন্ন যানবাহন থেকে নগদ টাকা উত্তোলন করছিল। তাদের কার্যকলাপ সন্দেহজনক হওয়ায় স্থানীয়রা দু’জনকে ডিবি কটি পরিধান করা অবস্থায় আটক করে গণধোলাই শেষে পুলিশের হাতে তুলে দেয়। এসময় আরও ২-৩ জন পালিয়ে যায়। আটক দু’ জন হলেন- ঝিনাইদহ সদর থানার গাবতলা পাড়ার আক্কাস আলীর ছেলে আহাদ (৩৫) এবং কোটচাঁদপুর উপজেলার বাজারপাড়ার ইউসুফ আলীর ছেলে রিজভী সালমান (২৯)।
জীবননগর থানা পুলিশ জানায়, ডিবি পুলিশ পরিচয়ে বিভিন্ন যানবাহনে চাঁদা তোলার সময় দু’ জনকে আটক করে থানা হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনার সাথে জড়িত পলাতক ব্যক্তিদের আটকের চেষ্টা চলছে। পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost