1. bennett_il6zyh@gmail.com : bennett :
  2. bot@local.invalid : Service Bot :
  3. newioszu_at9x0b@protonmail.com : newioszu :
  4. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  5. cnbtvbdar@outlook.com : vulohiwl :
  6. admin@cnbtvbd.com : admin :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন

চুয়াডাঙ্গা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ৭৯ বার পঠিত

চুয়াডাঙ্গা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। 

আজ রবিবার সকাল ১০ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন।

অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক নয়ন কুমার রাজবংশীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় গত মাসের কার্যবিবরণী পাঠ করেন, সহকারী কমিশনার আশফাকুর রহমান।

সভায় জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন বলেন, চুয়াডাঙ্গায় পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। আগামী ২৫ মার্চ একযোগে সকল সরকারি ও বেসরকারি দপ্তরে পরিচ্ছন্ন অভিযান শুরু হবে। ১৫টি দলে বিভক্ত হয়ে শহরের ১৫ প্রান্তে অভিযান চালানো হবে। এছাড়া সপ্তাহে ১ দিন করে এ অভিযান চলবে।

চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. হাদি জিয়া উদ্দিন আহমেদ বলেন, ৪৮তম বিসিএস এ ২৩ জন চিকিৎসক উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে যোগদান করেছেন।

চুয়াডাঙ্গা পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক শারমিন আক্তার বলেন, মশা নিধনের জন্য বিভিন্ন মহল্লায় স্প্রে করা হবে। শহরে সড়কগুলোতে আধুনিক লাইটিং এর ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেয়া হয়েছে।

আলোচনায় অন্যান্যের মধ্যে অংশ নেন, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোস্তাফিজুর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ- পরিচালক মাসুদুর রহমান সরকার, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শাহাবুদ্দিন আহমেদ, এলজিইডির নির্বাহী প্রকৌশলী জাহাঙ্গীর আলম, সওজের নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম, পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক দীপক কুমার পাল, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অহীন্দ্র কুমার মণ্ডল, গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মহসীন আলী, জেলা রেজিস্ট্রার লোকমান হেকিম, জেলা শিক্ষা কর্মকর্তা জেসমিন আক্তার, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের প্রতিনিধিগণ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost