1. bennett_il6zyh@gmail.com : bennett :
  2. bot@local.invalid : Service Bot :
  3. newioszu_at9x0b@protonmail.com : newioszu :
  4. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  5. cnbtvbdar@outlook.com : vulohiwl :
  6. admin@cnbtvbd.com : admin :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন

কোটচাঁদপুরে ট্রেনের ধাক্কায় স্যালো ইঞ্জিনচালিত ট্রলি গাড়ির চালক নিহত

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ৮৪ বার পঠিত

ঝিনাইদহের কোটচাঁদপুরে ট্রেনের ধাক্কায় আলাউদ্দিন (৫০) নামে এক স্যালো ইঞ্জিন চালিত ট্রলি গাড়ির চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন।

আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বড় বামনদাহ ছোট রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আলাউদ্দিন কালীগঞ্জ উপজেলার ঈশ্বরবা গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কালীগঞ্জ উপজেলার এএমবিএম ব্রিকসের একটি ইটবাহী ট্রলিগাড়ি কোটচাঁদপুরের বড় বামনদাহ গ্রামে ইট নামিয়ে ইটভাটায় ফিরছিলো। পথিমধ্যে বড় বামনদাহ গ্রামের ছোট রেলগেট এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় গাড়িটি দুমড়েমুচড়ে যায়। এসময় ঘটনাস্থলেই ট্রলি গাড়ির চালক আলাউদ্দিন নিহত হন। এতে আহত হন গাড়ির হেলপার। হেলপারের নাম জানা যায়নি। তাকে স্থানীয়রা উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

কোটচাঁদপুর থানার ওসি মো. আসাদউজ্জামান বাসস কে বলেন, দুর্ঘটনার পরে স্থানীয়রা মরদেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।দুর্ঘটনাটির খবর  হাসপাতাল থেকে থানায় জানানো হয়। আমি যশোর রেলওয়ে পুলিশকে দুর্ঘটনার বিষয়টি ট্যাগ করে দিয়েছি। ঘটনাস্থলে বর্তমানে রেলওয়ে পুলিশের টিম কাজ করছেন। পরবর্তী করণীয় রেলওয়ে পুলিশ সম্পন্ন করবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost