1. bennett_il6zyh@gmail.com : bennett :
  2. bot@local.invalid : Service Bot :
  3. newioszu_at9x0b@protonmail.com : newioszu :
  4. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  5. cnbtvbdar@outlook.com : vulohiwl :
  6. admin@cnbtvbd.com : admin :
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০১:০০ অপরাহ্ন

চুয়াডাঙ্গা দামুড়হুদার স্বামী পরিত্যক্তা নারীকে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
  • ৯০ বার পঠিত

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার গোপালপুরে স্বামী পরিত্যক্তা এক নারীকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে৷ হাত বাধা অবস্থায় এখনো মাঠেই পড়ে আছে। খবর পেয়ে আজ শুক্রবার (১৩ মার্চ) সন্ধার আগে দলিয়ারপুর পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে পৌছায়। এই নারীর নাম জোবেদা খাতুন (৪৫)। তিনি দলিয়ারপুর গ্রামের মৃত. তুফান হোসেনের স্ত্রী। দলিয়ারপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) আকতার হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, সকালে ঘাস কাটতে গিয়ে আর ফেরেননি। খোজাখুজির এক পর্যায়ে গোপালপুর গ্রামের মাঠে হাত-মুখ বাধা অবস্থায় রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। স্থানীয়দের ধারণা, ধর্ষণের পর অথবা ধর্ষণে ব্যর্থ হয়েই তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
এদিকে, খবর পেয়ে দামুড়হুদা মডেল থানা পুলিশের পরিদর্শক (ওসি) শেখ মেসবাহ উদ্দিন ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। তিনি বলেন, আমি ঘটনাটি শুনেছি। বিস্তারিত পরে জানানো হবে।

বিস্তারিত আসছে…

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost