1. bennett_il6zyh@gmail.com : bennett :
  2. bot@local.invalid : Service Bot :
  3. newioszu_at9x0b@protonmail.com : newioszu :
  4. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  5. cnbtvbdar@outlook.com : vulohiwl :
  6. admin@cnbtvbd.com : admin :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন

দামুড়হুদায় তামাক ক্ষেতে স্বামী পরিত্যক্তা নারীকে নৃশংস হত্যা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
  • ৯৫ বার পঠিত

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার গোপালপুর গ্রামের একটি তামাক ক্ষেত থেকে জাবেদা খাতুন (৫০) নামের এক স্বামী পরিত্যক্তা নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাত ৮টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত জাবেদা খাতুন উপজেলার দলিয়ারপুর গ্রামের মৃত তুফান আলীর স্ত্রী। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে পশুখাদ্য (ঘাস) সংগ্রহের জন্য পার্শ্ববর্তী গোপালপুর গ্রামের মাঠে যান জাবেদা খাতুন। ইফতারের সময় পার হয়ে গেলেও তিনি বাড়িতে না ফেরায় স্বজনরা দুশ্চিন্তায় পড়েন। এরপর গ্রামবাসী ও পরিবারের সদস্যরা মাঠে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে গোপালপুর মাঠের একটি তামাক ক্ষেতের ভেতরে তার ক্ষতবিক্ষত ও রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়ে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ দামুড়হুদা মডেল থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে। পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে থানায় নিয়ে আসে। ময়নাতদন্তের জন্য মরদেহটি চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

হত্যার কারণ সম্পর্কে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মেজবাহ উদ্দিন জানান, নিহতের শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। ধর্ষণের চেষ্টা বা এ সংক্রান্ত কোনো ঘটনার জেরে এই হত্যাকাণ্ড কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তিনি আরও জানান, ঘটনার রহস্য উদ্ঘাটনে পুলিশি তদন্ত শুরু হয়েছে এবং জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost