1. bennett_il6zyh@gmail.com : bennett :
  2. bot@local.invalid : Service Bot :
  3. newioszu_at9x0b@protonmail.com : newioszu :
  4. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  5. cnbtvbdar@outlook.com : vulohiwl :
  6. admin@cnbtvbd.com : admin :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন

চুয়াডাঙ্গায় মেয়াদহীন-নষ্ট-নিষিদ্ধ পণ্য বিক্রি করায় ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ৭৩ বার পঠিত

উৎপাদন ও মেয়াদের তারিখবিহীন দই, নষ্ট মিষ্টি এবং নিষিদ্ধ প্রসাধনী বিক্রয়ের অভিযোগে চুয়াডাঙ্গার সদর উপজেলায় পাঁচটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত সদর উপজেলার বড় বাজার এলাকায় এ তদারকিমূলক অভিযান পরিচালিত হয় বলে জানান অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান। তিনি বলেন, রমজান উপলক্ষ্যে বিভিন্ন হোটেল, পাইকারী ভোজ্য তেল ও মসলা, প্রসাধনীর দোকানে তদারকি করা হয়েছে।
ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয় থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে জানা যায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত চুয়াডাঙ্গা শহরের বড় বাজার এলাকায় অভিযান চালানো হয়। মাহে রমজান উপলক্ষে হোটেল, পাইকারি ভোজ্য তেল, কসমেটিকস ও মসলার দোকান তদারকি করা হয়।

এ সময় মেয়াদ উত্তীর্ণ ও তারিখ বিহীন দই ও নষ্ট মিষ্টি বিক্রি করায় কার্তিক চন্দ্র বসুর প্রতিষ্ঠান বসু সুইটসকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অপরদিকে নিষিদ্ধ কসমেটিকস বিক্রি করায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৫ ধারায় টিনা দেবীর প্রতিষ্ঠান পলক গিফট কর্নারকে ২৫ হাজার টাকা, মো. হোসেন শহীদ সোহরাওয়ার্দীর প্রতিষ্ঠান মেসার্স সওদাগর গিফট গার্ডেনকে ২৫ হাজার টাকা, দেলোয়ার হোসেনের প্রতিষ্ঠান মা রোকেয়া ট্রেডার্সকে ৫০ হাজার টাকা ও মাহফুজা খাতুনের প্রতিষ্ঠান মামুন গিফট কর্নারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। ৫ দোকানির কাছ থেকে মোট এক লাখ ৪০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। এছাড়া সমস্যাগুলো সমাধানপূর্বক কার্যক্রম পরিচালনার জন্য নির্দেশনা প্রদান করা হয়। এ সময় আইন মেনে মান সম্মত পণ্য ক্রয়-বিক্রি ভাউচার সংরক্ষণ, মেয়াদ উত্তীর্ণ ও মানহীন পণ্য বিক্রি না করার জন্য নির্দেশ দেয়া হয়। অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকারের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান। সহযোগিতায় ছিলেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সজীব পাল, ক্যাব প্রতিনিধি রফিকুল ইসলাম ও পুলিশের একটি টিম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost