1. bennett_il6zyh@gmail.com : bennett :
  2. bot@local.invalid : Service Bot :
  3. newioszu_at9x0b@protonmail.com : newioszu :
  4. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  5. cnbtvbdar@outlook.com : vulohiwl :
  6. admin@cnbtvbd.com : admin :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন

চুয়াডাঙ্গায় দুই প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ৬৬ বার পঠিত

মোড়কজাত পণ্যের নিবন্ধন ও সনদপত্র ছাড়াই ব্যবসা পরিচালনা করায় চুয়াডাঙ্গায় দুটি প্রতিষ্ঠানকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১১ মার্চ) দুপুরে চুয়াডাঙ্গা জেলা প্রশাসন ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) সমন্বয়ে শহরের বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল নাঈম।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল নাঈম জানান, পবিত্র রমজান ও আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে বাজারে পণ্যের সঠিক ওজন, মোড়কজাতকরণ ও গুণগত মান নিশ্চিত করতে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে দৌলতদিয়াড় এলাকার মেসার্স জয় গোপাল অয়েল, চিড়া ও মুড়ি মিলের মালিক শ্রী অসীম অধিকারীকে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮-এর ২৪(১) ধারা লঙ্ঘনের অপরাধে ৪১ ধারায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া শহরের সাম্পান ফুডের মালিক ওবায়দুর রহমানকে একই আইনে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই কুষ্টিয়া আঞ্চলিক কার্যালয়ের পরিদর্শক (মেট্রোলজি) সুমন কুমার পাল। অভিযানে সহযোগিতা করেন জেলা প্রশাসন, পুলিশ ও র‍্যাব-১২-এর একটি টিম।

কর্মকর্তারা জানান, অসাধু ব্যবসায়ীদের দৌরাত্ম্য রোধ এবং ভোক্তাদের অধিকার সুরক্ষায় প্রশাসন ও বিএসটিআইয়ের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost