1. bennett_il6zyh@gmail.com : bennett :
  2. bot@local.invalid : Service Bot :
  3. newioszu_at9x0b@protonmail.com : newioszu :
  4. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  5. cnbtvbdar@outlook.com : vulohiwl :
  6. admin@cnbtvbd.com : admin :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন

দিনেদুপুরে চুয়াডাঙ্গা ফার্স্ট ক্যাপিটালইউনিভার্সিটি থেকে ইট চুরি : গ্রেফতার ৩

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ৬৫ বার পঠিত


চুয়াডাঙ্গার ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি থেকে ইট চুরির অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। গতকাল সোমবার সকাল সাড়ে ৮ টার দিকে ইউনিভার্সিটির পূর্ব পাশে লাটা হাম্বার ভিড়িয়ে ইট চুরির সময় তাদের আটক করে নিরাপত্তা প্রহরীরা। পরে খবর পেয়ে তাদেরকে আটক করে সদর থানা পুলিশ। এ ঘটনায় ইউনিভার্সিটি ভারপ্রাপ্ত রেজিস্ট্রার নাফিউল ইসলাম জোয়ার্দ্দার বাদী হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেছেন। গ্রেফতারকৃতরা হলেন, চুয়াডাঙ্গা পৌর এলাকার তালতলা গ্রামের মৃত জামাল উদ্দীনের ছেলে এনামুল হক (৩৭), নাসির উদ্দীনের ছেলে সুজন হোসেন (২৭), একই এলাকার বাদল শেখের ছেলে হাসান শেখ (২৭)। ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি ভারপ্রাপ্ত রেজিস্ট্রার নাফিউল ইসলাম জোয়ার্দার বলেন, ভার্সিটির নির্মাণ কাজের জন্যে ৩ লাখ ইট পূর্ব পাশে রাখা হয়। সোমবার সকালে ইসলাম পাড়ার টোকন মন্ডলের ছেলে আবদার মন্ডলের নেতৃত্বে আটক তিনজন লাটাহাম্বারে ১ হাজার ২০০ ইট লোড করে পালানোর চেষ্টা করেন। এ সময়, ইউনিভার্সিটির নিরাপত্তা প্রহরীরা তাদেরকে আটক করে আমাদের খবর দেয়। পরে পুলিশকে খবর দিলে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল থেকে তাদেরকে আটক করে থানা হেফাজতে নেয়। চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান বলেন, এ ঘটনায় ওই ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। সংশ্লিষ্ট মামলায় তাদেরকে আদালতে সোপর্দ করা হবে। এ ঘটনায় পলাতক আরেক আসামিকে গ্রেফতারে কাজ করছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost