1. bennett_il6zyh@gmail.com : bennett :
  2. bot@local.invalid : Service Bot :
  3. newioszu_at9x0b@protonmail.com : newioszu :
  4. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  5. cnbtvbdar@outlook.com : vulohiwl :
  6. admin@cnbtvbd.com : admin :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন

সন্তানের টানে বাংলাদেশে এসে কারাগারে, ৮ মাস পর ভারতে ফিরলেন ফাল্গুনী

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ৯৩ বার পঠিত

নিজের প্রথম স্বামী ও সন্তানের টানে ভারতে থেকে বাংলাদেশে এসেছিলেন ফাল্গুনী রায়। কিন্তু সেই আসায় শেষ পর্যন্ত তার জীবনে বয়ে আনে দুর্ভাগ্য ও দীর্ঘ আইনি জটিলতা। স্বামীর মারধর, পাসপোর্ট ছিনিয়ে নেওয়া, সীমান্ত পেরোতে গিয়ে আটক। সব মিলিয়ে শেষ পর্যন্ত তাকে আট মাসের বেশি সময় কাটাতে হয়েছে বাংলাদেশের কারাগারে।

দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে রোববার (৮ মার্চ) সকালে চুয়াডাঙ্গার দর্শনা বন্দরের আইসিপি সীমান্ত দিয়ে পতাকা বৈঠকের মাধ্যমে তাকে ভারতের গেদে সীমান্তে বিএসএফের কাছে হস্তান্তর করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

জানা যায়, ২০২৫ সালের জুন মাসে বৈধ পথে বাংলাদেশে আসেন ভারতের নাগরিক ফাল্গুনী রায়। তিনি প্রথম স্বামী ও ছেলে সন্তানের সঙ্গে দেখা করতে পিরোজপুর জেলার স্বরূপকাঠি এলাকায় যান। কিন্তু সেখানে গিয়ে দুর্ভাগ্যের মুখোমুখি হন। অভিযোগ রয়েছে, তার প্রথম স্বামী তাকে মারধর করে পাসপোর্ট ছিনিয়ে নেন এবং বাড়ি থেকে তাড়িয়ে দেন। অসহায় অবস্থায় ফাল্গুনী রায় ঝিনাইদহ জেলার মহেশপুর থানার একালায় এক আত্মীয়ের বাড়িতে আশ্রয় নেন। পরে কোনো উপায় না দেখে পাসপোর্ট ছাড়াই ভারতে ফেরার চেষ্টা করেন। এ সময় সীমান্ত পেরোতে গিয়ে মহেশপুর সীমান্ত এলাকায় ৫৮ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা তাকে আটক করেন। পরবর্তীতে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মহেশপুর থানায় তার বিরুদ্ধে দুটি মামলা দায়ের করা হয়। আদালতের রায়ে তাকে ৪ মাস ৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়। তবে দুই দেশের অভিবাসন সংক্রান্ত জটিলতার কারণে সাজা শেষ হলেও তাকে মোট ৮ মাস ১০ দিন কারাগারে থাকতে হয়েছে।

পরবর্তীতে চলতি বছরের ১০ জানুয়ারি তাকে ঝিনাইদহ জেলা কারাগার থেকে চুয়াডাঙ্গা জেলা কারাগারে আনা হয়। যাচাই-বাছাই শেষে গত ডিসেম্বর মাসে ভারতীয় দূতাবাস তাকে দেশে ফেরানোর জন্য ছাড়পত্র দেয়। পরে জানুয়ারির মধ্যভাগে বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগ থেকে চূড়ান্ত অনুমোদন পাওয়া যায়। তবে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন থাকায় ফেরত পাঠানোর প্রক্রিয়া কিছুটা বিলম্বিত হয়। দর্শনা ইমিগ্রেশন চেকপোস্টের উপ-পরিদর্শক (এসআই) তুহিন জানান, রোববার সকাল ১০টার দিকে দর্শনা আইসিপি সীমান্তে বিজিবি ও বিএসএফ’র মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে ফাল্গুনী রায়কে ভারতের গেদে সীমান্তে বিএসএফ’র কাছে হস্তান্তর করা হয়।

এ সময় বিজিবি ও বিএসএফ’র প্রতিনিধিদের পাশাপাশি কাস্টমস, ইমিগ্রেশন, থানা পুলিশ, বিভিন্ন এনজিও ও মানবাধিকার সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost