1. bennett_il6zyh@gmail.com : bennett :
  2. bot@local.invalid : Service Bot :
  3. newioszu_at9x0b@protonmail.com : newioszu :
  4. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  5. cnbtvbdar@outlook.com : vulohiwl :
  6. admin@cnbtvbd.com : admin :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন

কুষ্টিয়ায় প্রকাশ্য দিবালোকে যুবককে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ১২৮ বার পঠিত

কুষ্টিয়ায় দুর্বৃত্তের এলোপাথাড়ি ছুরিকাঘাতে সাগর (২৭) নামের এক যুবক নিহত হয়েছেন।

রোববার (৮ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার চৌড়হাঁস এলাকার কোল্ডস্টোরের পাশে এ ঘটনা ঘটে। নিহত সাগর চৌড়হাঁস ফুড গোডাউন এলাকার বাসিন্দা আব্দুর রাজ্জাকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে সাগরকে কুপিয়ে গুরুতর জখম করে ফেলে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত সাগরের খালাতো ভাই তৌফিক ইসলাম বলেন, “ঘটনার কিছুক্ষণ আগে পশ্চিম চিনিকল রোড এলাকার প্রবাল, ভিকি, বিজয় আমাকে মারধর করে। মারধরের সময় তারা আমাকে হুমকি দিয়ে বলে, তোর ভাইকে ডেকে নিয়ে আয়। এরপর আমি আমার ভাই সাগরকে খুঁজতে বের হই। এর কিছুক্ষণ পরেই ফোন আসে সাগরকে কুপিয়ে হত্যা করা হয়েছে।”

কুষ্টিয়া ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. হোসেন ইমাম বলেন, ওই ব্যক্তির শরীরে বিভিন্ন স্থানে গভীর ক্ষত দেখা গেছে। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে। বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন মাতুব্বার বলেন, এখনো বিস্তারিত জানা যায়নি। আমরা ঘটনাস্থলে আছি। বিস্তারিত জানার চেষ্টা করছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost