1. bennett_il6zyh@gmail.com : bennett :
  2. bot@local.invalid : Service Bot :
  3. newioszu_at9x0b@protonmail.com : newioszu :
  4. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  5. cnbtvbdar@outlook.com : vulohiwl :
  6. admin@cnbtvbd.com : admin :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন

মেহেরপুরে স্বাধীনতা ও জাতীয় দিবসের প্রস্তুতি অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ১২০ বার পঠিত

মেহেরপুরে ২৫ মার্চ গণহত্যা এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সাড়ে ১০টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. সৈয়দ এনামুল কবির। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরিকুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) আতিকুল হক, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা গোলাম জাকারিয়া, জেলা শিক্ষা অফিসার আব্দুর রহিম, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক এ জে এম সিরাজুম মুনির, জেলা তথ্য অফিসার আব্দুল্লাহ্ আল মামুন, জেলা গণগ্রন্থাগারীক আফরোজা খানম, মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন আব্দুল মালেক, জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক আসাদুল ইসলাম, জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক লিটন, জেলা জামায়াতের রাজনৈতিক সচিব রুহুল আমিন প্রমুখ।

সভায় ২৫ মার্চ গণহত্যা দিবসে সকালে আলোচনা সভা, প্রামাণ্য চিত্র প্রদর্শন, সুবিধাজনক সময়ে দোয়া মাহফিল, রাত সাড়ে ১০ থেকে ১মিনিট প্রতিকী ব্লাক আউট, সুবিধাজনক সময়ে ধর্মীয় প্রতিষ্ঠানে প্রার্থনার সিদ্ধান্ত গৃহীত হয়।

২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবসে বিভিন্ন পতাকা এবং ফেস্টুন দিয়ে সড়ক সজ্জিত করা। ৩১ বার তোপধ্বনি মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু। সূর্যোদয়ের সাথে সাথে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ ও জাতীয় পতাকা উত্তোলন, সকাল ৮টায় সমাবেশ, কুচকাওয়াজ ও ডিসপ্লে। মুক্তিযোদ্ধাদের নিয়ে আলোচনা সভা ও সংবর্ধনা।

২০-২৫ মার্চের মধ্যে শিক্ষার্থীদের রচনা, আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা।

সুবিধাজনক সময়ে ধর্মীয় প্রতিষ্ঠানে প্রার্থনা। জেলখানা, হাসপাতাল, শিশু পরিবারে উন্নত মানের খাবার পরিবেশন। বিনোদন স্থানসমূহ খুলে দেয়া এবং বিনা টিকিটে প্রবেশ। ১-২৩ মার্চ ক্রিকেট, ফুটবল, হাডুডু, কাবাডি খেলার আয়োজন। ২৬ মার্চ প্রামাণ্য চিত্র প্রদর্শন, পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost