চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদকবিরোধী অভিযানে ৫ জন মাদক কারবারিকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত সাজা দিয়ে তাদের কারাগারে পাঠিয়েছে।
বৃহস্পতিবার (৫মার্চ) সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত উপজেলার গোবিন্দহুদা গ্রামে অভিযান চালিয়ে তাদের মাদকসহ আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন উপজেলার নাপিতখালী গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে আব্দুস সালাম (৪২), দামুড়হুদা খাঁনপাড়ার আনসার আলীর ছেলে কাবিল উদ্দিন (৪০), মুক্তারপুর গ্রামের দবির উদ্দিনের ছেলে জামাত আলী (৫৭), একই গ্রামের মৃত শহিদুল ইসলামের ছেলে রহিম মিয়া (৩৫) এবং গোবিন্দহুদা গ্রামের মনোয়ার হোসেনের ছেলে আনারুল শেখ (৪৫)। চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক কবির উদ্দিন তালুকদারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। তিনি জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ ধারায় তাদেরকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডসহ জরিমানা করা হয়েছে।
Leave a Reply