1. bennett_il6zyh@gmail.com : bennett :
  2. bot@local.invalid : Service Bot :
  3. newioszu_at9x0b@protonmail.com : newioszu :
  4. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  5. cnbtvbdar@outlook.com : vulohiwl :
  6. admin@cnbtvbd.com : admin :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন

ঝিনাইদহে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, আহত ১০

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ১৪০ বার পঠিত

ঝিনাইদহের শৈলকুপায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি বালি বোঝাই ট্রাকে যাত্রীবাহী বাসের ধাক্কায় অন্তত ১০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে উপজেলার গাড়াগঞ্জ এলাকার জেভি ফিলিং স্টেশনের সামনে ঝিনাইদহ-যশোর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে কুষ্টিয়া থেকে গড়াই পরিবহনের একটি বাস খুলনার দিকে যাচ্ছিল। পথে গাড়াগঞ্জ জেভি ফিলিং স্টেশনের সামনে পৌঁছে বাসটি একটি ট্রাককে ওভারটেক করতে যায়। এ সময় চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বালি বোঝাই একটি ডাম্প ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে বাসের অন্তত ১০ জন যাত্রী আহত হন। পরে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয় এবং কয়েকজনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়।

এ বিষয়ে ঝিনাইদহ আরাপপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মৃত্যুঞ্জয় বিশ্বাস বলেন, ‘অতিরিক্ত গতি আর ওভারটেক করার কারণে এই দুর্ঘটনা ঘটেছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost