1. bennett_il6zyh@gmail.com : bennett :
  2. bot@local.invalid : Service Bot :
  3. newioszu_at9x0b@protonmail.com : newioszu :
  4. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  5. cnbtvbdar@outlook.com : vulohiwl :
  6. admin@cnbtvbd.com : admin :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন

চুয়াডাঙ্গায় জমি নিয়ে বিরোধ রাজনৈতিকভাবে ব্যবহার করছে জামায়াত: অভিযোগ বিএনপির

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ৯৪ বার পঠিত


চুয়াডাঙ্গার জীবননগরে সংঘর্ষে জামায়াতকর্মী নিহতের ঘটনাকে রাজনৈতিকভাবে বিএনপিকে ঘায়েলের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছে নেতাকর্মীরা। বুধবার দুপুরে জীবননগর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ।

লিখিত বক্তব্যে জীবননগর উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন খান খোকন বলেন, জমি সংক্রান্ত ব্যক্তিগত বিরোধের জেরে সংঘর্ষের ঘটনা ঘটলেও রাজনৈতিক উদ্দেশ্যে বিএনপি নেতাকে মামলায় জড়ানো হয়েছে। এটি রাজনৈতিক সংঘর্ষ না। অথচ এই ব্যক্তিগত ঘটনাকে কেন্দ্র করে বিএনপিকে রাজনৈতিকভাবে ঘায়েলের চেষ্টা করছে।

তিনি দাবি করেন, সংঘর্ষের সময় উপজেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক মঈন উদ্দীন ময়েন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না। তারপরও তাকে আসামি করা হয়েছে। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং অযথা হয়রানি বন্ধের দাবি জানানো হয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহজাহান আলী, পৌর বিএনপির সভাপতি শাহজাহান কবীরসহ অন্যরা।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি শনিবার রাতে জীবননগরের হাসাদাহ বাজারে পূর্ব বিরোধের জেরে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে হাফিজুর রহমান এক জামায়াত কর্মী নিহত হন। আহত হন উভয় পক্ষের আরও ৫ জন। ওই ঘটনায় রোববার (০২ মার্চ) জীবননগর থানায় ৮ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়। এর মধ্যে এখন পর্যন্ত দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost