1. bennett_il6zyh@gmail.com : bennett :
  2. bot@local.invalid : Service Bot :
  3. newioszu_at9x0b@protonmail.com : newioszu :
  4. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  5. cnbtvbdar@outlook.com : vulohiwl :
  6. admin@cnbtvbd.com : admin :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন

বিশ্বকাপ ব্যর্থতায় কঠিন সিদ্ধান্ত নিচ্ছে আফগানিস্তানও

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ১৮৩ বার পঠিত


২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে আফগানিস্তান জাতীয় ক্রিকেট দল। টুর্নামেন্ট শুরুর আগে দলটিকে ঘিরে প্রত্যাশা ছিল বেশ উচ্চ। বিশেষ করে উপমহাদেশের কন্ডিশন ও একাধিক ক্রিকেটারের আইপিএল অভিজ্ঞতার কারণে অনেকে তাদের সম্ভাবনাময় দল হিসেবেই দেখছিলেন। কিন্তু রশিদ খানের নেতৃত্বে এবার সেই প্রত্যাশা পূরণ হয়নি। দলীয় ব্যর্থতার পাশাপাশি অধিনায়ক হিসেবেও প্রভাব রাখতে পারেননি তিনি। ব্যক্তিগতভাবে টি-টোয়েন্টিতে ৭০০ উইকেটের মাইলফলক স্পর্শ করা ছাড়া উল্লেখযোগ্য সাফল্য আসেনি। ফলে তার অধিনায়কত্ব নিয়েও শুরু হয়েছে আলোচনা। ক্রিকবাজকে আফগান ক্রিকেট বোর্ডের (এসিবি) প্রধান নির্বাহী নাসিব খান বলেন, দলে পরিবর্তন আনা হবে। যদিও অধিনায়ক বদলানোর বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সবশেষ ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তান সেমিফাইনালে উঠেছিল, যা আইসিসি ইভেন্টে তাদের সর্বোচ্চ সাফল্য। তবে এবার ভারতের আহমেদাবাদে অনুষ্ঠিত আসরে সেই ধারাবাহিকতা বজায় রাখতে পারেনি দলটি। বিশ্বকাপ শুরুর আগেই কোচিং প্যানেলে পরিবর্তন আনে এসিবি। ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয় টবি র্যাডফোর্ডকে। বিশ্বকাপ শেষ হওয়ার আগেই প্রধান কোচ হিসেবে দায়িত্ব দেওয়া হয় রিচার্ড পাইবাসকে, যিনি জোনাথন ট্রটের স্থলাভিষিক্ত হন। পাইবাস প্রয়োজনে দেশে গিয়ে প্রতিভা খুঁজে বের করার কথাও জানিয়েছেন। নাসিব খানের ভাষ্য, ভবিষ্যতের কথা মাথায় রেখে দল পুনর্গঠন জরুরি। ইতোমধ্যে প্রধান কোচ, ব্যাটিং কোচ ও ট্রেনার পরিবর্তন করা হয়েছে। প্রয়োজন হলে নেতৃত্বেও পরিবর্তন আসতে পারে। রশিদ খান প্রথমবার ২০১৯ সালে টি-টোয়েন্টি দলের অধিনায়ক হন। ২০২১ বিশ্বকাপের আগে সরে দাঁড়ালেও ২০২২ সালে মোহাম্মদ নবি দায়িত্ব ছাড়ার পর আবার নেতৃত্ব ফিরে পান তিনি। এবার আবারও সেই নেতৃত্ব টিকে থাকবে কি না, সেটিই এখন আলোচনার বিষয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost