1. bennett_il6zyh@gmail.com : bennett :
  2. bot@local.invalid : Service Bot :
  3. newioszu_at9x0b@protonmail.com : newioszu :
  4. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  5. cnbtvbdar@outlook.com : vulohiwl :
  6. admin@cnbtvbd.com : admin :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন

জীবননগরে বিএনপি-জামায়াত রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ৬

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ১৩৯ বার পঠিত
Oplus_16908288


চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার হাসাদাহ বাজারে নির্বাচন-পরবর্তী সহিংসতা ও পূর্বশত্রুতার জেরে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৬ জন আহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় দুই ভাইকে উন্নত চিকিৎসার জন্য যশোর ও পরে ঢাকায় স্থানান্তর করা হয়েছে। বর্তমানে ওই এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। ঘটনার পর থেকে হাসাদাহ বাজারে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৩ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের পর হাসাদাহ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসানকে মারধর করা হয়। এ ঘটনার জেরে গত শনিবার রাতে বাঁকা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মফিজুর রহমানের ভাতিজা মাহফুজুর রহমান হাসাদাহ বাজারের ওপর দিয়ে যাওয়ার সময় মেহেদী ও তার লোকজন তাকে পথরোধ করে মারধর করেন।
এই খবর পেয়ে মাহফুজের চাচা মফিজুর রহমান এবং তার ভাই, জীবননগর শহরের ঢাকা জুয়েলার্সের মালিক হাফিজুর রহমান ঘটনাস্থলে গিয়ে ঘটনার প্রতিবাদ জানান। এ সময় মেহেদী হাসান ও তার বাবা জসিম উদ্দিনের সঙ্গে তাদের তর্কাতর্কি হয় এবং এক পর্যায়ে তারা হামলা চালান। মুহূর্তের মধ্যেই এই খবর ছড়িয়ে পড়লে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।
সংঘর্ষে উভয় পক্ষের ৬ জন আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় জামায়াতে ইসলামীর ৪ জনকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তাদের মধ্যে হাফিজুর রহমান ও মফিজুর রহমানের অবস্থার অবনতি হওয়ায় তাদের যশোর সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় হাফিজুর রহমানের (৫৫) অবস্থার আশঙ্কাজনক অবনতি ঘটলে রাতেই তাকে অ্যাম্বুলেন্সযোগে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।
হাসাদাহ এলাকায় বর্তমানে উভয় দলের নেতাকর্মীরা মুখোমুখি অবস্থান নেওয়ায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জীবননগর থানা পুলিশের একটি দল বাজারে টহল দিচ্ছে।
এ বিষয়ে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান শেখ বলেন, ‘হাসাদাহে জামায়াত ও বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের খবর পেয়ে আমরা দ্রুত ব্যবস্থা নিয়েছি। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost