1. bennett_il6zyh@gmail.com : bennett :
  2. bot@local.invalid : Service Bot :
  3. newioszu_at9x0b@protonmail.com : newioszu :
  4. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  5. cnbtvbdar@outlook.com : vulohiwl :
  6. admin@cnbtvbd.com : admin :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন

চুয়াডাঙ্গায় কৃষি জমিতে মিলল ল্যান্ডমাইন সদৃশ বস্তু: এলাকায় চাঞ্চল্য

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৯৪ বার পঠিত

চুয়াডাঙ্গা সদর উপজেলার মাখালডাঙ্গা গ্রামের একটি কৃষি জমিতে সেচের নালা খনন করার সময় বেশ কয়েকটি ল্যান্ডমাইন সদৃশ বস্তুর সন্ধান পাওয়া গেছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে মাখালডাঙ্গা স্কুলপাড়ার একটি মাঠে এ ঘটনা ঘটে। এগুলো ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময়কার অবিস্ফোরিত ল্যান্ডমাইন হতে পারে বলে ধারণা করছে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, শনিবার বিকেল ৩টার দিকে মাখালডাঙ্গা গ্রামের এক কৃষক জমিতে সেচ দেওয়ার জন্য নালা খনন করছিলেন। এক পর্যায়ে মাটির নিচ থেকে ধাতব বস্তুর উপস্থিতি টের পেয়ে তিনি কাজ থামিয়ে দেন। পরে নিশ্চিত হন যে, সেগুলো ল্যান্ডমাইন বা বোমা সদৃশ বস্তু। খবরটি দ্রুত ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দেয়।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান। তিনি বলেন, “খবর পাওয়ার পরপরই আমরা ঘটনাস্থলে পৌঁছে নিরাপত্তা নিশ্চিত করেছি। বস্তুগুলো দেখতে অনেকটা ল্যান্ডমাইন বোমার মতো। মাটির নিচে ঠিক কতগুলো বস্তু পুঁতে রাখা আছে, তা নিশ্চিত নয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এগুলো মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনী ব্যবহার করেছিল।”

নিরাপত্তার স্বার্থে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ওই কৃষি জমি ও তার আশপাশের এলাকা ঘিরে রেখেছে। উৎসুক জনতাকে ঘটনাস্থল থেকে নিরাপদ দূরত্বে সরিয়ে দেওয়া হয়েছে। চুয়াডাঙ্গা সদর থানার ওসি আরও জানান, এরই মধ্যে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সেনাবাহিনীর বোমা বিশেষজ্ঞ দলকে খবর দেওয়া হয়েছে। বিশেষজ্ঞ দল পৌঁছালে ওই বস্তুগুলো উদ্ধার বা নিষ্ক্রিয় করার প্রক্রিয়া শুরু হবে।

স্থানীয় বাসিন্দাদের মধ্যে এই ঘটনা নিয়ে উদ্বেগ থাকলেও, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। বিশেষজ্ঞ দলের সিদ্ধান্ত না আসা পর্যন্ত কাউকে ওই এলাকায় প্রবেশ না করার পরামর্শ দিয়েছে প্রশাসন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost