1. bennett_il6zyh@gmail.com : bennett :
  2. bot@local.invalid : Service Bot :
  3. newioszu_at9x0b@protonmail.com : newioszu :
  4. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  5. cnbtvbdar@outlook.com : vulohiwl :
  6. admin@cnbtvbd.com : admin :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন

স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হলে হাসপাতালের পরিছন্নতা অত্যন্ত গুরুত্বপূর্ণ : এমপি রুহুল আমিন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৭ বার পঠিত
oplus_0

দামুড়হুদা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স পরিছন্নতা কাজের উদ্বোধন


চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ পরিস্কার পরিছন্নতা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ৯টার দিকে বাংলাদেশ জামায়াত ইসলাম দামুড়হুদা উপজেলা শাখার আয়োজনে ওই পরিছন্নতা কাজ শুরু করা হয়।নবনির্বাচিত চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য রুহুল আমিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই পরিস্কার পরিছন্নতা কাজের উদ্বোধন করেন।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি এমপি রুহুল আমিন বলেন, স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হলে হাসপাতালের পরিছন্নতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি পরিচ্ছন্ন পরিবেশ রোগীদের দ্রুত সুস্থ হয়ে ওঠার ক্ষেত্রে সহায়ক ভুমিকা রাখে। হাসপাতালে জনবল স্বল্পতা থাকা সত্ত্বেও আমরা আমাদের সর্বোচ্চ প্রচেষ্টায় স্বাস্থ্য কমপ্লেক্সটি নিয়মিত পরিষ্কার– পরিচ্ছন্ন রাখার চেষ্টা করব। তিনি আরো বলেন,আমি জানি চিকিৎসক সংকট ছিল।

বর্তমানে ৮জন চিকিৎসক নিয়োগ দেওয়া হয়েছে।বর্তমানে সব ধরনের চিকিৎসক রয়েছে। জেনেছি এক্সে বন্ধ রয়েছে খুব দ্রুত এক্সে চালু করা হবে। মানুষ যাতে এখানে এসে চিকিৎসা না পেয়ে ফিরে না যায়। চিকিৎসকদের উদ্দ্যেশে তিনি বলেন, মানুষ আপনাদের নিকট থেকে সব চেয়ে বেশি সেবা পেয়ে থাকে। আপনারা বেশি বেশি রোগিদের প্রতি আন্তরিক হবেন বলে আশা করি। এরপর তিনি স্বাস্থ্য কমপ্লেসের আরএমও ফাহমিদা আক্তার রুনা সহ কর্মকর্তা দের সাথে কথা বলেন ও কমপ্লেক্সের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন ও রোগীদের খোজ খবর নেন। এরআগে এপি মহোদয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গেটে পৌছালে দলীয় নেতা কর্মি সমর্থকরা তাকে ফুলের মালা দিয়ে ও ফুল ছিটিয়ে তাকে বরন করে নেয়। এসময় উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা জেলা সেক্রেটারি সাবেক দামুড়হুদা উপজেলা পরিষদেও চেয়ারম্যান মাওঃ আজিজুর রহমান, দামুড়হুদা উপজেলা জামায়াত আমীর নায়েব আলী, উপজেলা সেক্রেটারী আবেদুদ্দৌলা টিটোন, দামুড়হুদা উপজেলা সহকারী সেক্রেটারী আবুল বাশার, রফিকুল ইসলাম জিয়া, যুব-বিভাগের সভাপতি হাফেজ মাওঃ আব্দুল খালেক, আরও উপস্থিত ছিলেন দামুড়হুদা সদর ইউনিয়ন আমীর মাওঃ আবুল কাশেম জিহাদী, নতিপোতা ইউনিয়নের আমির ইসমাইল হোসেনসহ এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost