1. bennett_il6zyh@gmail.com : bennett :
  2. bot@local.invalid : Service Bot :
  3. newioszu_at9x0b@protonmail.com : newioszu :
  4. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  5. cnbtvbdar@outlook.com : vulohiwl :
  6. admin@cnbtvbd.com : admin :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন

তুষার ইমরানকে চুয়াডাঙ্গা পৌর মেয়র প্রার্থী ঘোষণা

Reporter Name
  • আপডেট টাইম : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬৫ বার পঠিত


চুয়াডাঙ্গা পৌরসভা নির্বাচনে ইসলামী আন্দোলনের জেলা সেক্রেটারি তুষার ইমরান সরকারকে পৌর মেয়র প্রার্থী ঘোষণা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে শহরের একটি রেষ্টুরেন্টে “আমার শহর, আমার ভাবনার পরিকল্পিত চুয়াডাঙ্গা পৌরসভা: আধুনিকায়ন, নিরাপত্তা ও জনসেবা” শীর্ষক এক মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত গ্রহন করা হয়। ইসলামী আন্দোলন বাংলাদেশ চুয়াডাঙ্গা পৌর শাখার সভাপতি মোহাম্মদ আবুল কাশেম সভায় সভাপতিত্ব করেন । পৌর সেক্রেটারি নাসির উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি মো. হাসানুজ্জামান সজীব।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শাখার সহ-সভাপতি এনামুল কবির জিপসী, চুয়াডাঙ্গা সদর উপজেলা শাখার সভাপতি আলিমুজ্জামান, সেক্রেটারি আশিকুল আলম সজীব, বাংলাদেশ মুজাহিদ কমিটির জেলা সদর মুফতী আবদুস সালাম, সেক্রেটারি আলহাজ সায়েদার রহমান, ইসলামী শ্রমিক আন্দোলনের জেলা সভাপতি মুঃ নাজিম উদ্দীন ও সাধারণ সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম, ইসলামী যুব আন্দোলনের সভাপতি মীর শফিউল ইসলাম ও সাধারণ সম্পাদক মাওলানা মারিফুল ইসলাম প্রমুখ।
সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন ইসলামী ছাত্র আন্দোলনের জেলা তথ্য, গবেষণা ও প্রচার সম্পাদক ফাহিম আস সাইফ।
আলোচনা শেষে প্রধান অতিথি আসন্ন চুয়াডাঙ্গা পৌরসভা নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলা শাখার সেক্রেটারি এবং বিগত দুটি পৌর নির্বাচনে হাতপাখা প্রতীকের মেয়র পদপ্রার্থী তুষার ইমরান সরকারকে দলীয়ভাবে মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost