1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@cnbtvbd.com : admin :
বুধবার, ১১ মার্চ ২০২৬, ১২:২৮ অপরাহ্ন

শান্তিপূর্ণ ও অপরাধমুক্ত আলমডাঙ্গা গড়তে সমন্বিত প্রচেষ্টার আহ্বান এমপি রাসেলের

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৩ বার পঠিত

আলমডাঙ্গায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত


চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য অ্যাড. মাসুদ পারভেজ রাসেল বলেন, উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত ও স্থিতিশীল রাখতে প্রশাসন, জনপ্রতিনিধি, পুলিশ ও সাধারণ জনগণকে সমন্বিতভাবে কাজ করতে হবে। তিনি বলেন, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে রোড ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে। আলমডাঙ্গায় যাতে এ ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশনা দেন তিনি। গতকাল বৃহস্পতিবার আলমডাঙ্গা উপজেলা পরিষদের হলরুমে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় এসব কথা বলেন তিনি। তিনি বলেন, বিশেষ করে মহাসড়ক ও গুরুত্বপূর্ণ আঞ্চলিক সড়কগুলোতে রাত্রীকালীন টহল জোরদার করতে হবে। যেসব স্থানে অতীতে ছিনতাই বা ডাকাতির ঘটনা ঘটেছে কিংবা ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত সেসব এলাকায় নজরদারি বাড়াতে হবে। সন্দেহভাজন ব্যক্তিদের প্রতি গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে বিট পুলিশিং কার্যক্রম আরও শক্তিশালী করার আহ্বান জানান তিনি।তিনি আরও বলেন, কোনো অপরাধী যতই প্রভাবশালী হোক না কেন, আইন সবার জন্য সমান। রাজনৈতিক পরিচয় বা প্রভাব খাটিয়ে কেউ যেন পার পেয়ে না যায়, সে বিষয়ে প্রশাসনকে কঠোর অবস্থানে থাকার আহ্বান জানান তিনি। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনে বিশেষ অভিযান পরিচালনার কথাও উল্লেখ করেন।
জুয়া প্রসঙ্গে তিনি বলেন, জুয়াও একটি সামাজিক ব্যাধি, যা পরিবার ও সমাজে অস্থিরতা সৃষ্টি করে। তিনি বলেন, গোপনে কোথাও জুয়ার আসর বসলে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে হবে এবং জুয়ার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তরুণ সমাজকে জুয়ার মতো অনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে অভিভাবক ও স্থানীয় জনপ্রতিনিধিদেরও সচেতন ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
কৃষি ও কৃষকদের প্রসঙ্গে তিনি বলেন, কৃষকরা দেশের অর্থনীতির চালিকাশক্তি। সারের ন্যায্যমূল্য, সেচ সুবিধা, কৃষিঋণ ও প্রণোদনা যেন প্রকৃত কৃষকদের হাতে পৌঁছায়, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। ফসল চুরি, সেচযন্ত্র চুরি কিংবা কৃষিজমি সংক্রান্ত বিরোধ দ্রুত নিষ্পত্তির দিকেও গুরুত্বারোপ করেন তিনি।
আলমডাঙ্গা পৌরসভাসহ উপজেলার বিভিন্ন রাস্তাঘাটের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, যেসব সড়ক চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে, সেগুলো দ্রুত সংস্কারের উদ্যোগ নেওয়া হবে। পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে আলমডাঙ্গা শহরের যানজট নিরসনে কার্যকর ব্যবস্থা গ্রহণের তাগিদ দেন তিনি। ঈদে ঘরমুখো মানুষের ভোগান্তি কমাতে ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার, অবৈধ যানবাহন নিয়ন্ত্রণ এবং ফুটপাত দখলমুক্ত রাখার বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।
তিনি সভায় উপস্থিত সকলকে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান এবং বলেন, আলমডাঙ্গাকে একটি শান্তিপূর্ণ, মাদকমুক্ত ও অপরাধমুক্ত উপজেলা হিসেবে গড়ে তুলতে আমরা সবাই মিলে কাজ করবো।
সভার প্রথমে উপজেলা প্রশাসন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দসহ বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য অ্যাড. মাসুদ পারভেজ রাসেল“কে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাননীয় সংসদ সদস্যকে সম্মাননা ক্রেস্ট তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার পান্না আক্তার।
সভায় উপজেলা নির্বাহী অফিসার পান্না আক্তারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ বাণী ইসরাঈল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন আক্তার, কৃষি কর্মকর্তা, কৃষিবিদ মাসুদ হোসেন পলাশ, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. এসএম মাহমুদুল হক, উপজেলা প্রকৌলশী তাওহীদ আহমেদ। এছাড়া উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান তবারক হোসেন, মিনাজ উদ্দিন বিশ্বাস, আলহাজ¦ শেখ আশাদুল হক মিকা, আশিকুজ্জামান ওল্টু, সোহানুর রহমান, এজাজ ইমতিয়াজ জোয়ার্দ্দার বিপুল, মুন্সি এমদাদ, ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাহবুবুর রহমান, আহসান হাবীব, মেহেরাজ হোসেন, ইউনিয়ন পরিষদের প্রশাসক সমাজ সেবা কর্মকর্তা সাজ্জাদ হোসেন, জনস্বাস্থ্য প্রকৌশলী আব্দুর রশিদ, পল্লি উন্নয়ন কর্মকর্তা সেলিম রেজা, উপজেলা শিক্ষা অফিসার আলা উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মৌদুদ আলম খাঁ, মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ আশুরা খাতুন পাতা, ওসিসির প্রোগ্রাম অফিসার হিরোজ কবির, মৎস্য সম্প্রসারন কর্মকর্তা ্দুস সাত্তার, ইউআরসি ইন্সট্রাক্টর খাইরুল ইসলাম, বিআরডিবির প্রকল্প কর্মকর্তা আব্দুল মান্নান, একাডেমি সুপারভাইজার ইমরুল হক, যুব উন্নয়ন কর্মকর্তা প্রশান্ত কুমার দে, ওজোপাডিকোর আবাসিক প্রকৌশলী শাহনেওয়াজ শাহীন, উপজেলা পল্লি সঞ্চয় ব্যাংক শাখা ব্যবস্থাপক আনোয়ার হোসেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জিন্নাত জাহান, তথ্য কর্মকর্তা স্নিগ্ধা দাস, উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা কামরুল হাসান, আনসার ভিডিপি প্রশিক্ষক মাজিদুল হক,ইসলামী ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার আক্তারুজ্জামান, জেলা জামায়াতের সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আলতাফ হোসেন, জেলা জামায়াতের যুব বিভাগের সম্পাদক শেখ নূর মোহাম্মদ হুসাইন টিপু, উপজেলা জামায়াতের আমীর প্রভাষক শফিউল আলম বকুল, পৌর জামায়াতের আমীর মাহের আলী, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি কাইয়ুম উদ্দিন হিরোক, উপজেলা জামায়াতের সেক্রেটারি মামুন রেজা, পৌর সেক্রেটারি মুসলিম উদ্দিন প্রমুখ। পরে চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য অ্যাড. মাসুদ পারভেজ রাসেল উপজেলা এলজিইডি অফিস ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস পরিদর্শন করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost