1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@cnbtvbd.com : admin :
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন

চুয়াডাঙ্গার সরোজগঞ্জে মেয়াদোত্তীর্ণ বীজ ও বিষ বিক্রির দায়ে ২ দোকানে জরিমানা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৪ বার পঠিত

কৃষকের ঘাম ঝরানো ফসলের সুরক্ষায় বড় বাধা মেয়াদোত্তীর্ণ কৃষি উপকরণ। চুয়াডাঙ্গার সরোজগঞ্জ বাজারে কৃষকদের সাথে প্রতারণা করে এমন পণ্য বিক্রির অভিযোগে বড় অংকের জরিমানা গুনলো দুই ব্যবসায়ী। বুধবার জেলা ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিশেষ অভিযানে বেরিয়ে আসে বিশ্বাস বীজ কেন্দ্র ও সিয়াম ট্রেডার্সের নানা অনিয়ম। জনস্বার্থে প্রশাসনের এই কড়া পদক্ষেপে এলাকায় স্বস্তি ফিরেছে। অভিযান পরিচালনা করেন চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান। সার্বিক সহযোগিতায় ছিলেন জেলা বীজ প্রত্যয়ন কার্যালয়ের বহিরাঙ্গন কর্মকর্তা সালমা জাহান নীপা, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সজীব পাল, ক্যাব প্রতিনিধি মো. রফিকুল ইসলাম এবং জেলা পুলিশের একটি টিম। অভিযানে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫১ ধারায় মো. আশাদুজ্জামানের প্রতিষ্ঠান মেসার্স বিশ্বাস বীজ কেন্দ্রকে ১৫ হাজার টাকা এবং মো. চাঁন মিয়ার প্রতিষ্ঠান মেসার্স সিয়াম ট্রেডার্সকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।

অভিযানকালে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের দ্রুত অনিয়ম সংশোধন করে আইনানুগভাবে কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেওয়া হয়। সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান বলেন, পবিত্র মাহে রমজান উপলক্ষে বাজারের বিভিন্ন হোটেল, ফলের দোকান, ফার্মেসি ও মুদি দোকানেও তদারকি করা হয়। বিভিন্ন অনিয়নের অভিযোগে দুই প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় মানসম্মত পণ্য ক্রয়-বিক্রয় নিশ্চিত করা, মেয়াদোত্তীর্ণ ও মানহীন পণ্য কিংবা ঔষধ বিক্রি থেকে বিরত থাকা এবং ভোক্তা অধিকার সংরক্ষণে সচেতন থাকার জন্য ব্যবসায়ীদের সতর্ক করা হয়। ভোক্তাদের স্বার্থ সংরক্ষণে এ ধরনের তদারকি অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost