1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@cnbtvbd.com : admin :
বুধবার, ১১ মার্চ ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন

অস্ট্রেলিয়া সফরে বাংলাদেশের দুই টেস্টের সূচি ঘোষণা

স্পোর্টস ডেস্ক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৯১ বার পঠিত

আগস্টে অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজের সূচি চূড়ান্ত করা হয়েছে। এই সিরিজের মাধ্যমে ম্যাকের ইতিহাসে প্রথমবারের মতো টেস্ট আয়োজন হতে যাচ্ছে, আর ২০০৪ সালের পর আবারও টেস্ট ক্রিকেট ফিরছে ডারউইনে।

সিরিজের প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে ১৩ থেকে ১৭ আগস্ট ডারউইনের মারারা স্টেডিয়ামে। দ্বিতীয় টেস্ট ২২ থেকে ২৬ আগস্ট অনুষ্ঠিত হবে গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায়। ২০১৭ সালের পর এই প্রথম টেস্ট সিরিজে মুখোমুখি হচ্ছে দুই দল। অস্ট্রেলিয়ার মাটিতে এটি হবে বাংলাদেশের দ্বিতীয় টেস্ট সিরিজ; এর আগে ২০০৩ সালে সেখানে দেখা হয়েছিল দুই দলের। ২০২০ সালের মাঝামাঝি বাংলাদেশে সিরিজ হওয়ার কথা থাকলেও করোনাভাইরাস মহামারির কারণে তা বাতিল হয়। আসন্ন এই সিরিজটি বর্তমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (ডব্লিউটিসি) চক্রের অংশ। গত বছর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অস্ট্রেলিয়ার সাদা বলের টপ এন্ড সিরিজেও ডারউইন ও ম্যাকে ভেন্যু ছিল। ডারউইনে এর আগে দুটি টেস্ট হয়েছে- ২০০৩ সালে বাংলাদেশের বিপক্ষে এবং ২০০৪ সালে শ্রীলঙ্কার বিপক্ষে খেলেছিল অস্ট্রেলিয়া।

ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী টড গ্রিনবার্গ বলেন, আন্তর্জাতিক সূচি এখন বেশ ঘন। গ্রীষ্ম মৌসুমের বাইরে আগস্টে বিশ্বমানের ভেন্যু পাওয়ায় টেস্ট ক্রিকেটের জন্য অতিরিক্ত একটি সময় পাওয়া গেছে, যা তাদের জন্য সৌভাগ্যের।

এদিকে, আগামী জুনে ওয়ানডে ও টি–টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ সফরেও আসবে অস্ট্রেলিয়া।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost