1. bennett_il6zyh@gmail.com : bennett :
  2. bot@local.invalid : Service Bot :
  3. newioszu_at9x0b@protonmail.com : newioszu :
  4. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  5. cnbtvbdar@outlook.com : vulohiwl :
  6. admin@cnbtvbd.com : admin :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন

তারাবির পর খেলতে গিয়ে নিখোঁজ, সেপটিক ট্যাংকে মিলল ৬ বছরের শিশুর মরদেহ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭২ বার পঠিত

রাজধানীর রামপুরার উলন এলাকায় একটি নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে ৬ বছরের বয়সের একটি মেয়ে শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে দুর্ঘটনা ধারণা করা হলেও সন্দেহজনক বলছেন নিহতের পরিবার ও প্রতিবেশীরা। স্বজনরা জানান, মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) মায়ের সঙ্গে তারাবি নামাজ শেষে খেলতে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয় ছোট্ট তাহিতি। ঘণ্টা দুয়েক পরেও পরেও তাহিতি বাসায় না ফিরলে খোঁজ করতে থাকে পরিবার।

অনেক খোঁজাখুঁজির পর অবশেষে ছোট্ট তাহিতির খোঁজ মিললো বাসার পাশের নির্মাণাধীন ভবনের সেফটি ট্যাংকে। দ্রুত হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ প্রাথমিকভাবে এটিকে দুর্ঘটনা বললেও অস্বাভাবিক বলছেন প্রতিবেশীরা।  এদিকে সন্তানকে হারিয়ে আহাজারি থামছে না বাবা-মার। ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি তাদের।

ময়নাতদন্তের জন্য মৃতদেহটি মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে পুলিশ। 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost