1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@cnbtvbd.com : admin :
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন

দর্শনায় কুপিয়ে জখমের ঘটনায় গ্রেফতার ৪

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫০ বার পঠিত

চুয়াডাঙ্গার দর্শনা পৌর এলাকার ইশ্বরচন্দ্রপুর গ্রামের রিপন মিয়াকে নৃশংসভাবে কোপানো মামলায় এজাহার নামীয় চার আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।বুধবার (২৫ ফেব্রুয়ারি) ভোরে ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার পুড়াপাড়া গ্রাম থেকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের সদস্যরা। পরে তাদেরকে দর্শনা থানায় হস্তান্তর করা হয়।

বিষয়টি নিশ্চিত করে দর্শনা থানার ওসি মেহেদী হাসান বলেন, রিপনকে কুপিয়ে জখমের ঘটনায় ৪ জনকে আটক করা হয়েছে। তাদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বাকিদের গ্রেফতার অভিযান অব্যাহত আছে।

এর আগে গত সোমবার রিপনের ছোট ভাই রুবেল হোসেন বাদী হয়ে ৮ জনের নাম উল্লেখ করে দর্শনা থানায় মামলা করেন। জিজ্ঞাসাবাদের জন্য সেদিন রাতে হাসেমের স্ত্রী ও মেয়েকে হেফাজতে নেয় পুলিশ। রুবেলের করা মামলায় পুলিশ ৪ জনকে গ্রেপ্তার করলো।

উল্লেখ্য, গত রোবিবার মোটরসাইকেল যোগে মাগরিবের নামাজ পড়তে যাওয়ার পথে ঈশ্বরচন্দ্রপুর বড় মসজিদের সামনে পৌঁছালে আসামিরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে। স্থানীয়রা দ্রুত রিপনকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন।

রিপনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। বর্তমানে রিপনের শারিরীক অবস্থার উন্নতি হলে সারা শরীরে ১শ ২৩ টি সেলাই দেয়া লেগেছে বলে জানিয়েছে তার পরিবার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost