1. bennett_il6zyh@gmail.com : bennett :
  2. bot@local.invalid : Service Bot :
  3. newioszu_at9x0b@protonmail.com : newioszu :
  4. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  5. cnbtvbdar@outlook.com : vulohiwl :
  6. admin@cnbtvbd.com : admin :
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন

আমি সকলের জন্য কাজ করতে চাই : এমপি রাসেল

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬৭ বার পঠিত

চুয়াডাঙ্গা ১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল বলেছেন আমি শুধু জামায়াতে ইসলামীর সংসদ নয় আমি সকলের সংসদ সদস্য। আমি সকলের জন্য কাজ করতে চাই। মঙ্গলবার বিকেলে বদরগঞ্জ বাকি বিল্লাহ কামিল মাদরাসা মাঠে আয়োজিত গণসংবর্ধনা ও ইফতার অনুষ্ঠানে এ কথা বলেন। কুতুবপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড জামায়াত আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা মাহমুদুল হাসান ফুয়াদ। সেক্রেটারি মোহর আলী মুন্সির সঞ্চালনায় প্রধান অতিথি মাসুদ পারভেজ রাসেল আরও বলেন, মাহে রমজান আত্মশুদ্ধির মাস। এই মাসে ব্যক্তি ও সমাজকে শুদ্ধ করার আহ্বান জানান তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হওয়ায় তিনি সকল ভোটার ও নেতাকর্মীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।তিনি বলেন আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ আপনারা সকলে মিলে পকেটের টাকা পয়সা খরচ করে আমাকে বিজয়ী করেছেন। আপনারা যদি কষ্ট করে এ অঞ্চলে টিকে থাকতে পারেন, আগামীতে এলাকার মানুষ আপনাদের মূল্যায়ন করবে। তিনি বলেন, জনগণের সমর্থন ও সহযোগিতায় এ অঞ্চলে জবাবদিহিমূলক একটি আদর্শ জেলায় পরিণত করা হবে। আগামী পাঁচ বছর সাধারণ মানুষের পাশে থেকে জেলার উন্নয়ন ও অগ্রগতির জন্য কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।

তিনি বলেন আপনারা যেভাবে নিঃস্বার্থভাবে নিজের পকেটের টাকা খরচ করে আপনারা নিজের কাজ মনে করে কাজ করেছেন, আপনাদের এই মূল্য দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। আমি সকলকে সাথে চাই। আগামীতে চুয়াডাঙ্গার উন্নতিকল্পে, মাদক দূরীকরণে, চাঁদাবাজ বন্ধে আমরা একসাথে কাজ করতে চাই। সকলে দলমত এর উর্ধ্বে উঠে এলাকার মানুষের পাশে থাকতে চাই। মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে এবং যেকোনো ধরনের জুলুম-নির্যাতনের বিরুদ্ধে সবাইকে সোচ্চার থাকতে হবে। চাঁদাবাজি ও মাদক ব্যবসার বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়ে তিনি বলেন, ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে চাঁদাবাজমুক্ত রাখতে প্রশাসন ও জনপ্রতিনিধিরা একসঙ্গে কাজ করবে। সরকারি অফিস-আদালতে দুর্নীতি ও হয়রানি বরদাস্ত করা হবে না বলেও তিনি উল্লেখ করেন। পাশাপাশি রাজনৈতিক ভেদাভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধভাবে চুয়াডাঙ্গার উন্নয়নে কাজ করতে সবাই উপকৃত হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা বিলাল হুসাইন, ইসলামী ছাত্রশিবিরের জেলা সেক্রেটারি হাফেজ আমিরুল ইসলাম, সদর উপজেলার নায়েবে আমির মাওলানা আব্দুল কাদের মল্লিক, সদর উপজেলার সহকারী সেক্রেটারি মো. শাহেনউজ্জামান ও মাওলানা সাজিবুল ইসলাম। সদর উপজেলার অর্থ সম্পাদক মাওলানা ছানোয়ার হোসাইন, সদর উপজেলার অফিস সম্পাদক আশির উদ্দীন, সদর উপজেলার আইটি ও প্রচার সম্পাদক মামুন হাওলাদার ও ডা. আহমেদ মনির। গণসংবর্ধনা ও ইফতার মাহফিলে ইউনিয়নের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost