1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@cnbtvbd.com : admin :
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০১:১৯ অপরাহ্ন

মেহেরপুরে ভোক্তা অধিকারের অভিযান, ৩০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৯৫ বার পঠিত

মেহেরপুরে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতরের জেলা কার্যালয় কর্তৃক সদর উপজেলায় গোভীপুর ও কোর্ট মোড় এলাকায় অভিযান পরিচালনা করা হয়েছে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে নিত্যপ্রয়োজনীয় পণ্য, ফল, সেমাই এবং হোটেলসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান তদারকি করা হয়। অভিযানকালে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৪ ধারায় পণ্য নিজের নামে বাজারজাত করার অপরাধে মাসুম পারভেজের ডিলার পয়েন্ট ‘মা এন্টারপ্রাইজ’কে ৩০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

এ সময় আরও কয়েকটি প্রতিষ্ঠানকে ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ, মানসম্মত পণ্য বিক্রয় এবং মেয়াদোত্তীর্ণ পণ্য ক্রয়-বিক্রয় থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়। অভিযান পরিচালনা করেন মেহেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ মামুনুল হাসান। সার্বিক সহযোগিতায় ছিল বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও জেলা পুলিশের একটি টিম।

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost