1. bennett_il6zyh@gmail.com : bennett :
  2. bot@local.invalid : Service Bot :
  3. newioszu_at9x0b@protonmail.com : newioszu :
  4. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  5. cnbtvbdar@outlook.com : vulohiwl :
  6. admin@cnbtvbd.com : admin :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন

রাজশাহীতে হেলমেট-মাস্ক পরে আ.লীগ-ছাত্রলীগের ‘জয় বাংলা’ স্লোগান

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৮৮ বার পঠিত

রাজশাহীতে হেলমেট ও মাস্ক পরে প্রকাশ্যে এসেছেন আওয়ামী লীগ ও ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী।

শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে নগরীর সিটি হাট এলাকায় দলটির কার্যালয়ে তারা আসেন। এ সময় জয় বাংলা স্লোগান দিয়ে আওয়ামী লীগের দলীয় ও দেশের জাতীয় পতাকা উত্তোলন করেন তারা। পরে রাজশাহী কলেজ ছাত্রলীগের সভাপতি রাশিক দত্ত ফেসবুক পোস্ট করলে বিষয়টি জানাজানি হয়।

ফেসবুক পোস্টে রাশিক দত্ত লেখেন, রাজশাহী আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন এবং জয় বাংলা- জয় বঙ্গবন্ধু স্লোগানে মুখরিত পার্টি অফিস। মো. আহসান উল হক মাসুদ, সাবেক সাংগঠনিক সম্পাদক, রাজশাহী জেলা আওয়ামী লীগ, জান্নাতুল ফেরদৌস পিয়া, পরিবেশ বিষয়ক সম্পাদক, রাজশাহী মহানগর ছাত্রলীগ, সাদমান সাকিব, কর্মী, রাজশাহী কলেজ ছাত্রলীগ, সাব্বির রহমান, কর্মী, রাজশাহী কলেজ ছাত্রলীগ। স্থানীয়রা জানান, কয়েকজন যুবক মুখে মাস্ক ও মাথায় হেলমেট পরে সেখানে আসেন। জয় বাংলা স্লোগান দিয়ে তারা পতাকা টাঙিয়ে দেন। এ সময় তাদের হাতে শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি ছিল। কিছুক্ষণ পর তারা চলে যান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost