1. bennett_il6zyh@gmail.com : bennett :
  2. bot@local.invalid : Service Bot :
  3. newioszu_at9x0b@protonmail.com : newioszu :
  4. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  5. cnbtvbdar@outlook.com : vulohiwl :
  6. admin@cnbtvbd.com : admin :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন

জাইমাকে নিয়ে এতিমদের সঙ্গে ইফতার করলেন জুবাইদা রহমান

Reporter Name
  • আপডেট টাইম : শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৮১ বার পঠিত

জীবদ্দশায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রমজানে প্রথমদিন ইতিমখানার শিক্ষার্থীদের সঙ্গে ইফতার করতেন। এবার তিনি বেঁচে নেই। তবে এবার সেই রীতি ধরে রেখেছেন তার ছেলে প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান। তিনি মেয়ে জাইমা রহমানকে নিয়ে রমজানের প্রথম ইফতার করেছেন ইতিম শিক্ষার্থীদের সঙ্গে। তারা বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) প্রথম রোজার ইফতার করেন ঢাকার একটি মাদ্রাসার এতিমখানায়।

রাজধানীর পশ্চিম ভাষানটেক থানা অন্তর্গত জামিয়া কুরবানিয়া তালিমিয়া দাওরা হাদিস মহিলা মাদ্রাসা ও এতিমখানায় ইফতারের আগে শিক্ষার্থীদের খোঁজখবর নেন জাইমা রহমান। পরে মোনাজাত শেষে সবার সঙ্গে ইফতারে অংশ নেন মা-মেয়ে। এসময় বিএনপি চেয়ারপারসনের গৃহকর্মী ফাতেমাকেও দেখা গেছে। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, ঢাকা -১৭ আসনের কড়াইল বস্তি এবং ভাসানটেক এলাকার ১৪টি ইয়াতীমখানা এবং হেফজ মাদ্রাসায় প্রত্যেককে পুরো রমজান মাসের জন্য ইফতার, রাতের খাবার এবং সাহরি দেওয়া হবে।  

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost