1. bennett_il6zyh@gmail.com : bennett :
  2. bot@local.invalid : Service Bot :
  3. newioszu_at9x0b@protonmail.com : newioszu :
  4. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  5. cnbtvbdar@outlook.com : vulohiwl :
  6. admin@cnbtvbd.com : admin :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন

গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সেমিতে বাংলাদেশ, প্রতিপক্ষ পাকিস্তান

স্পোর্টস ডেস্ক
  • আপডেট টাইম : বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬৩ বার পঠিত

ব্যাংককের মাটিতে দাপট দেখিয়ে রাইজিং স্টারস এশিয়া কাপে টানা তৃতীয় জয় তুলে নিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট ‘এ’ দল। হ্যাটট্রিক জয়ের মাধ্যমে শুধু সেমিফাইনালই নয়, ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবেও নিজেদের অবস্থান পাকা করেছে তারা। এবার শেষ চারের লড়াইয়ে তাদের প্রতিপক্ষ পাকিস্তান নারী ক্রিকেট ‘এ’ দল।

বুধবার সকালে মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫১ রান তোলে বাংলাদেশ। জবাবে মালয়েশিয়া পুরো ওভার খেললেও করতে পারে মাত্র ৬১ রান। ফলে ৯০ রানের বড় ব্যবধানে জয় পায় টাইগ্রেসরা। বাংলাদেশের বড় সংগ্রহ গড়ার পেছনে সবচেয়ে বড় ভূমিকা রাখেন লতা মন্ডল। পাঁচ নম্বরে নেমে ৪৪ বলে ৪৮ রানের দারুণ ইনিংস খেলেন তিনি, যেখানে ছিল ৪টি চার। এছাড়া শারমিন সুলতানা ২৫ বলে ৩০ রান, ফাহিমা খাতুন ২৪ বলে ২৯ রান এবং সাদিয়া আক্তার ১১ বলে ১৯ রানের কার্যকর ইনিংস খেলেন। মালয়েশিয়ার হয়ে নুর দানিয়া সুহাদা নেন ২টি উইকেট।

রান তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে মালয়েশিয়া। নিয়মিত উইকেট হারিয়ে তারা কখনোই ম্যাচে ফিরতে পারেনি। আট নম্বরে নেমে নুর আরিয়ানা নাটসা ২৪ বলে ২২ রান করে কিছুটা প্রতিরোধ গড়েন। তবে দলের আর কেউ দুই অঙ্কের ঘর ছুঁতে পারেননি।

বল হাতে বাংলাদেশের হয়ে ফাতেমা জাহান ছিলেন দুর্দান্ত। ৪ ওভারে ১ মেডেনসহ মাত্র ১০ রান দিয়ে ৩ উইকেট নেন তিনি। শরিফা খাতুন যোগ করেন ২ উইকেট।

ব্যাট হাতে ৪৮ রান করার পাশাপাশি বল হাতেও ১ উইকেট নেওয়ায় ম্যাচসেরা নির্বাচিত হন লতা মন্ডল। আগামী শুক্রবার দুপুরে পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনালে মাঠে নামবে বাংলাদেশ নারী ক্রিকেট ‘এ’ দল। লক্ষ্য এখন ফাইনালের টিকিট নিশ্চিত করা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost