পবিত্র মাহে রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় প্রাণিজ খাদ্যসামগ্রী সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখতে চুয়াডাঙ্গা জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে সুলভ মূল্যে মাংস, ডিম ও দুধ বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১১টায় শহরের কোর্ট মোড়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন। রমজান মাসে বাজারদর স্থিতিশীল ও সহনীয় রাখতে গরুর মাংস প্রতি কেজি ৭০০ টাকা, দুধ প্রতি কেজি ৭৫ টাকা, প্রতিটি ডিম ৮ টাকা ৫০ পয়সা এবং সোনালি মুরগি প্রতি কেজি ২৭৫ টাকা দরে বিক্রি করা হচ্ছে। নির্ধারিত দামে পণ্য কিনতে পেরে ক্রেতাদের মাঝে সন্তোষ লক্ষ্য করা গেছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সাহাবুদ্দিন, জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের উপ-পরিচালক আ. হা. ম. শামিমুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোস্তাফিজুর রহমানসহ প্রাণিসম্পদ বিভাগের অন্যান্য কর্মকর্তারা।
Leave a Reply