1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@cnbtvbd.com : admin :
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০১:২২ অপরাহ্ন

গাংনীতে ব্যাংকে টাকা তুলতে গিয়ে প্রবাসীর স্ত্রী নিরুদ্দেশ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১০৪ বার পঠিত

মেহেরপুরের গাংনীর বামন্দী বাজারে ব্যাংকে টাকা তুলে গিয়ে নিরুদ্দেশ হয়েছেন তাসলিমা খাতুন নামের এক গৃহবধু। গেল ৫১ দিন ধরে তার কোন খোঁজ পাচ্ছেন না পরিবারের লোকজন। 

নাছিমা খাতুন গাংনীর হাড়াভাঙ্গা গ্রামের সৌদি প্রবাসী নাজমুল ইসলামের  স্ত্রী। দাম্পত্য জীবনে তাদের ১০ বছর বয়সী এক কন্যা সন্তান আছে।

পারিবারিক সুত্রে জানা গেছে, তাসলিমা খাতুন হাড়াভাঙ্গা গ্রামের মেয়ে। গ্রামের নাজমুল ইসলামের সাথে তার বিয়ে হয়। পরিবারের সদ্যদের মুখে হাসি ফোটাতে দীর্ঘদিন ধরে সৌদিতে কাজ করছেন নাজমুল। প্রবাসে কষ্টার্জিত অর্থ দিয়ে বাড়ি তৈরীর কাজ শুরু হয়। বাড়ি নির্মানের জন্য নাজমুল ইসলাম স্ত্রীর নামে ব্যাংকে টাকা পাঠাতেন। ওই টাকা তুলে এনে পরিবারের লোকজনকে দিতেন তাসলিমা। 

গেল ২৮ ডিসেম্বর বামন্দী বাজারে ব্যাংকে টাকা তোলার কথা বলে তাসলিমা খাতুন স্বামীর বাড়ি থেকে বের হন। এর পর থেকেই তিনি নিরুদ্দেশ। যাওয়ার সময় তার সোনার গয়না ও পোষাক নিয়ে গেছেন বলে পরে জানতে পারেন পরিবারের সদস্যরা।  

এদিকে তাসলিমা বাড়ি থেকে নিরুদ্দেশ হবার পর স্বামী এবং তার বাবার বাড়ির সাথে যোগাযোগ বিছিন্ন। তার ব্যবহৃত মোবাইল নম্বরটিও বন্ধ। দশ বছর বয়সী কন্যা সন্তান মায়ের জন্য কান্নাকাটি করছেন। এর পরেও মিলছে না তাসলিমার সন্ধান। তাকে খুঁজতে পরিবারের পক্ষ থেকে থানায় জিডি করা হয়েছে। ফেসবুকে তার ছবিসহ পোস্ট দেওয়া হয়েছে। এখন পর্যন্ত কোন খোঁজ পাওয়া যায়নি তার। 

তাসলিমার এমন নিরুদ্দেশ নিয়ে পরিবার ও এলাকার মানুষের মনে জেগেছে নানা সন্দেহ। কোন কারণে সে আত্মগোপন করেছেন না অন্য কারো সাথে ঘর ছেড়েছে এ নিয়ে এলাকায় চলছে নানা সমালোচনা। তবে পরিবারের স্বজনরা জানান তার নিরুদ্দেশ হওয়ার সঠিক কারণ তারা জানেননা। 

গাংনী থানার অফিসার ইনচার্জ  উত্তম কুমার দাস বলেন, জিডির বিষয়টি খতিয়ে দেখে গৃহবধুর সন্ধান করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost