1. bennett_il6zyh@gmail.com : bennett :
  2. bot@local.invalid : Service Bot :
  3. newioszu_at9x0b@protonmail.com : newioszu :
  4. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  5. cnbtvbdar@outlook.com : vulohiwl :
  6. admin@cnbtvbd.com : admin :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন

দর্শনায় ২৫ বোতল এসকাফ সিরাপসহ একজন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১০৯ বার পঠিত

চুয়াডাঙ্গার দর্শনায় ২৫ বোতল নিষিদ্ধ নেশাজাতীয় সিরাপ এসকাফ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এক যুবককে গ্রেফতার করা হয়েছে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে জেলা পুলিশের মিডিয়া সেল বিষয়টি নিশ্চিত করেছে।

পুলিশ জানায়, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম মাদবকিরোধী অভিযানের বিষয়ে সার্বিক দিকনির্দেশনায় দিয়ে আসছেন। এরই ধারাবাহিকতায় দর্শনা থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসানের তত্ত্বাবধানে সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে দর্শনা বাসস্ট্যান্ড মোড়ে অপু ফার্মেসির সামনে মাদকবিরোধী অভিযান চালানো হয়।

এসআই আশিকুল হক, এএসআই শামীম হোসেন সঙ্গীয় ফোর্সসহ পরিচালিত অভিযানে মিরাজুল ইসলাম (২১) নামে এক যুবককে আটক করা হয়। তিনি দর্শনা থানার ইসলাম বাজার এলাকার আবু সিদ্দিকের ছেলে।

পুলিশের দাবি, আটক ব্যক্তির হেফাজত থেকে ২৫ বোতল অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ঊংশঁভ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৭৫ হাজার টাকা। জব্দ তালিকা অনুযায়ী মাদকগুলো জব্দ করা হয়েছে। ঘটনার পর গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে দর্শনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost