1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@cnbtvbd.com : admin :
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন

মাসুদ পারভেজ রাসেলের ফুলেল শুভেচ্ছায় সিক্ত বিএনপি নেতা শরীফুজ্জামান

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭৭ বার পঠিত
Oplus_16908288

চুয়াডাঙ্গা-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল বিজয়ের পর রাজনৈতিক সৌহার্দ্যের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি প্রতিদ্বন্দ্বী পরাজিত প্রার্থী ও চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ–কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে চারটার দিকে নবনির্বাচিত এমপি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল, পরাজিত প্রার্থী শরিফুজ্জামান শরীফের নিজ বাড়িতে গিয়ে এই শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় উভয় পক্ষের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কুশল বিনিময় ও সংক্ষিপ্ত মতবিনিময় অনুষ্ঠিত হয়।

শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা জেলা শাখার সমাজকল্যাণ সম্পাদক আলতাফ হোসেন, জেলা যুব বিভাগের সভাপতি নুর মোহাম্মদ হোসেন টিপু, জেলা আইন বিষয়ক সম্পাদক দারুস সালাম, আলমডাঙ্গা উপজেলা জামায়াতের আমির শফিউল আলম বকুল, পৌর জামায়াতের আমির মাহের আলী, উপজেলা সেক্রেটারি মামুন রেজাসহ জামায়াতের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ।

এ সময় নবনির্বাচিত এমপি বলেন, নির্বাচনে জয়-পরাজয় থাকবেই। উদ্দেশ্য যদি কল্যাণকর হয়, তাহলে আমাদের সেদিকেই মনোযোগী হতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সর্বত্র সহনশীল ও নমনীয় আচরণ করাই উত্তম। ৫ আগস্টের পূর্বের দীর্ঘ ১৭ বছরের সময়কাল আমরা যেন স্মরণে রাখি।এই শুভেচ্ছা বিনিময়কে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ইতিবাচক বার্তা হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। নির্বাচনের পর পারস্পরিক সৌহার্দ্য ও সহনশীল রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে এমন উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সচেতন মহল

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost