1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@cnbtvbd.com : admin :
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০১:২৮ অপরাহ্ন

চাঁদাবাজি নির্মূল ও দর্শনীয় দর্শনা গড়ার অঙ্গীকার বাবু খানের

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৯০ বার পঠিত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চুয়াডাঙ্গা–২ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীক প্রার্থী মাহমুদ হাসান খান বাবু দর্শনায় ব্যাপক গণসংযোগ ও পথসভা করেছেন।

গতকাল মঙ্গলবার বিকেলে দর্শনা পৌরসভার ১নং ওয়ার্ডের চাঁদপুর গ্রামে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দর্শনায় রাজনৈতিকভাবে সচেতন মানুষের সংখ্যা বেশি। যারা নারীদের খাটো করে দেখে, নারীদের ঘরের ভেতর বন্দি রাখতে চায়, তাদের রাজনীতি বেশি দিন টিকবে না। নারীদের অবমূল্যায়ন করে কোনো উন্নয়ন সম্ভব নয়। নারীর ক্ষমতায়ন ও নারীর অধিকার নিশ্চিত করাই হবে আমাদের প্রধান অঙ্গীকার।

তিনি আরও বলেন, ধর্ম যার যার, বাংলাদেশ সবার। চুয়াডাঙ্গা–২ আসনে ধানের শীষ প্রতীক বিজয়ী হলে এবং বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে দর্শনাকে একটি আধুনিক, উন্নত ও বাসযোগ্য শহরে রূপান্তর করা হবে, গড়ে তোলা হবে দর্শনীয় দর্শনা। গড়ে তোলা হবে উন্নত স্বাস্থ্যসেবা ব্যবস্থা, শিল্পকারখানা এবং ব্যাপক আত্মকর্মসংস্থানের সুযোগ।

চাঁদাবাজি ও সন্ত্রাস প্রসঙ্গে তিনি বলেন, আমাদের নেতা তারেক রহমান স্পষ্টভাবে বলেছেন, সারা দেশের ৭-৮ হাজার মানুষের স্বার্থে ১৮ কোটি মানুষ কষ্ট পাবে, তা আর চলতে দেওয়া হবে না। আগামী দুই মাসের মধ্যেই দেশব্যাপী চাঁদাবাজি, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, দর্শনায় কোনো চাঁদাবাজির স্থান হবে না।
উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, চুয়াডাঙ্গায় একটি পূর্ণাঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে। কিভাবে কেরু অ্যান্ড কোম্পানি লিমিটেডকে ১২ মাস সচল রাখা যায়, সে বিষয়ে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। এতে কর্মসংস্থান বাড়বে এবং এলাকার অর্থনীতি আরও শক্তিশালী হবে।

পথসভায় বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost