1. bennett_il6zyh@gmail.com : bennett :
  2. bot@local.invalid : Service Bot :
  3. newioszu_at9x0b@protonmail.com : newioszu :
  4. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  5. cnbtvbdar@outlook.com : vulohiwl :
  6. admin@cnbtvbd.com : admin :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন

রংপুরে রেকটিফাইড স্পিরিট পানে মৃতের সংখ্যা বেড়ে ৭

রংপুর
  • আপডেট টাইম : বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
  • ২৭০ বার পঠিত

রংপুরে রেকটিফাইড স্পিরিট পানে অসুস্থ হয়ে তিনদিনে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ জনে। আরও দু’জন গুরুতর অসুস্থ বলে জানিয়েছে পুলিশ। 

বুধবার (১৪ জানুয়ারি) সকাল ৮টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মাদককারবারি হাজতি জয়নাল আবেদিন মারা যান। এর আগে, মঙ্গলবার রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বদরগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের পূর্ব শিবপুর গ্রামের মহির উদ্দিনের ছেলে আব্দুল মালেক ও রংপুর সদর উপজেলার শ্যামপুর বন্দর কলেজ পাড়ার মৃত মোফাজ্জল হোসেনের ছেলে রাশেদুল ইসলাম।

বর্তমানে মরদেহগুলো ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

ঘটনার সূত্রপাত : গত রোববার মধ্যরাতে বদরগঞ্জ উপজেলার শ্যামপুরহাট এলাকায় চিহ্নিত মাদককারবারি জয়নুল আবেদীনের বাড়িতে রেকটিফাইড স্পিরিট পান করে বেশ কয়েকজন অসুস্থ হন। রোববার রাতেই নিজ বাড়িতে মারা যান বদরগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের বসন্তপুর গ্রামের আমিরুল ইসলামের ছেলে আলমগীর হোসেন, পূর্ব শিবপুর গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে সোহেল মিয়া এবং রংপুর সদর উপজেলার সাহাপুর গ্রামের জেননাত আলী। এছাড়া একই ধরনের অন্য একটি ঘটনায় মানিক চন্দ্র নামে আরও একজন মারা যান হাসপাতালে। আরও বেশ কয়েকজন অসুস্থ হয়ে গোপনে বিভিন্নস্থানে চিকিৎসা নিচ্ছেন। এ ঘটনা জানাজানি হওয়ার পরপরই স্থানীয় মাদককারবারি জয়নুল আবেদীনকে গ্রেফতার করে পুলিশ, তার বিরুদ্ধে বদরগঞ্জ ও হাজিরহাট থানায় দুটি পৃথক মামলা হয়েছে। 

স্থানীয়রা জানান, শ্যামপুরের বসন্তপুর এলাকার বাসিন্দা জয়নুল আবেদীন চোলাই মদ ও স্পিরিট বিক্রি করেন। মারা যাওয়া ব্যক্তিরা রোববার রাতে তার বাড়ি থেকে স্পিরিট কিনে পান করেন। পরে বাসায় ফিরে অসুস্থ হয়ে পড়লে তাদের মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বদরগঞ্জ থানার ওসি হাসান জাহিদ সরকার ও সদর কোতয়ালি থানার ওসি আব্দুল গফুর।

বদরগঞ্জের গোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল আলম বলেন, ‘ওই এলাকায় দীর্ঘদিন ধরে রেকটিফায়েড স্পিরিট বিক্রি হচ্ছে। বিষয়টি পুলিশসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছিল। এলাকায় সব ধরনের মাদকের কারবার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর পদক্ষেপ নেওয়া উচিত।’ 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost