1. bennett_il6zyh@gmail.com : bennett :
  2. bot@local.invalid : Service Bot :
  3. newioszu_at9x0b@protonmail.com : newioszu :
  4. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  5. cnbtvbdar@outlook.com : vulohiwl :
  6. admin@cnbtvbd.com : admin :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন

নোয়াখালীতে ভোক্তা অধিকারের অভিযান, ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

নোয়াখালী
  • আপডেট টাইম : বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
  • ৩০৮ বার পঠিত

নোয়াখালীর বেগমগঞ্জে এলপিজি গ্যাস ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার নিয়ন্ত্রণে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও জেলা ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতর।

বুধবার (১৪ জানুয়ারি) উপজেলার একলাশপুর, চৌরাস্তা এবং বাংলা বাজার এলাকায় এই যৌথ অভিযানে ৪টি প্রতিষ্ঠানকে মোট ১৭ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। এ সময় অভিযান পরিচালনা করেন বেগমগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদত হোসেন এবং জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নোয়াখালী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. আছাদুল ইসলাম।

অভিযান চলাকালে মূল্য তালিকা প্রদর্শন না করা এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয়ের প্রস্তাব করায় বাংলাবাজার এলাকায় মুদি দোকানি মো. শিমুলকে ৫ হাজার টাকা ও আরেক মুদি দোকানি নাজমুল হাসান হৃদয় ভোক্তাকে নকল পণ্য সরবরাহ করার অপরাধে ৫ হাজার ৫শত টাকা জরিমানা করা হয়। 

এছাড়া, মেসার্স লোকমান স্টোরকে মূল্য তালিকা প্রদর্শন না করায় দুই হাজার টাকা ও মেসার্স ক্যাফে স্টোরকে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত করায় পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। 

বেগমগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদত হোসেন জানান, নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে এবং জনস্বার্থ রক্ষায় এই ধরনের তদারকি কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost